33.3 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

তাপস রায়ের হাত ধরে শিল্প ফিরবে সিঙ্গুরে?

কলকাতা: ভোটের আগে থেকেই বিজেপির প্রতিশ্রুতিতে নতুন করে শিল্পের আশায় বুক বেঁধেছিল সিঙ্গুরবাসী (Singur)। ক্ষমতায় আসার পরপরই পশ্চিমবঙ্গে টাটাকে ফেরানোর কথা বলেছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বুধবার বিজেপি সরকারের পূর্ণ মন্ত্রিসভার দফতর বন্টন চূড়ান্ত হয়েছে। শিল্প, বাণিজ্য ও অচিরচরিত শক্তি দফতর পেয়েছেন তাপস রায় (Tapas Roy)।

শিল্পমন্ত্রী হিসেবে রাজ্যে কি কি পরিবর্তন আনতে চলেছেন তিনি? এই প্রশ্নের জবাবে তাপস রায়ের স্পষ্ট উত্তর, “আমার প্রথম কাজ হল টাটাকে রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা। সিঙ্গুর (Singur)-সহ বিভিন্ন জায়গার পরিস্থিতিও তো দেখতে হবে। টাটার সঙ্গেও এ বিষয়ে কথা বলা প্রয়োজন। গত ১৫ বছরে সিঙ্গুরের যা অবস্থা হয়েছে! না শিল্প গড়ে উঠেছে, না কৃষির উন্নতি হয়েছে।” তাপস রায় (Tapas Roy) আরও বলেন, বলেন, “৬ হাজার ৬৮৮টি ছোট-বড় কারখানা যেভাবে অনাচার, অত্যাচার ও দুর্বিচারের কারণে রাজ্য ছেড়ে চলে গিয়েছে, সেই শিল্পপতি ও ব্যবসায়ীদের ফিরিয়ে আনা এখন অন্যতম লক্ষ্য।”

এর পাশাপাশি দেশ-বিদেশের বিনিয়োগকারীদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের আহ্বানও জানান তিনি। তাপস রায়ের দাবি, “পশ্চিমবঙ্গে বিনিয়োগ ও শিল্প গড়ার বিপুল সম্ভাবনা রয়েছে। এমন সুযোগ-সুবিধাসম্পন্ন রাজ্য আর পাওয়া যাবে না। এখানে সবকিছুই রয়েছে।” তাঁর (Tapas Roy) এই মন্তব্য ঘিরে ফের রাজ্যের শিল্পনীতি এবং বিনিয়োগ পরিস্থিতি নিয়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন