33.3 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার অন্নপূর্ণা যোজনাতেও গরমিল? পুরুষের অ্যাকাউন্টে ঢুকলো টাকা!

Aaj India Desk, পুরুলিয়া: লক্ষ্মীর ভাণ্ডার (Laksmir Bhandar)-এর মতো এবার অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojona)-এর টাকা নিয়েও প্রশ্ন উঠল পুরুলিয়ায়। রঘুনাথপুর শহরের বাসিন্দা স্বদেশপ্রিয় মাহাতোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে (Bank Account) হঠাৎ করেই অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা জমা পড়েছে বলে জানা গিয়েছে। অথচ তিনি এই প্রকল্পের কোনও সুবিধাভোগী নন। স্বদেশপ্রিয়বাবুর একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে। কয়েকদিন আগে তিনি পাসবই আপডেট করতে ব্যাঙ্কে যান। পাসবই হাতে পেয়েই তিনি অবাক হয়ে দেখেন, গত ৩ জুন তাঁর অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার আওতায় ৩ হাজার টাকা জমা হয়েছে। কীভাবে এই টাকা এল, তা তিনি বুঝতে পারেননি।

ঘটনা জানার পর তিনি দ্রুত প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। বুধবার রঘুনাথপুর মহকুমা শাসকের দফতরে গিয়ে পাসবইয়ের কপিসহ লিখিত অভিযোগ জমা দেন। পাশাপাশি, ভুলবশত জমা হওয়া টাকা সরকারকে ফেরত নেওয়ার আবেদনও করেন। স্বদেশপ্রিয় মাহাতোর দাবি, এটি নিশ্চয়ই কোনও প্রশাসনিক বা তথ্যগত ভুলের ফল। তিনি জানিয়েছেন, টাকা ফেরত দেওয়ার জন্য তিনি প্রস্তুত আছেন এবং প্রশাসনের পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হবে, সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন।

এই ঘটনা সামনে আসতেই এলাকায় চর্চা শুরু হয়েছে। প্রশাসনিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী নদিয়ার চাঁদ বাউরী জানিয়েছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাঁর মতে, তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কোনও ভুল হয়ে থাকতে পারে। একইসঙ্গে তিনি দাবি করেন, আগের সরকারের আমলেও বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছিল। তাই এই ঘটনাতেও কোনও প্রশাসনিক গাফিলতি রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রকল্পের প্রকৃত ও যোগ্য উপভোক্তারাই সরকারি সাহায্য পাবেন।

উল্লেখ্য, এর ঠিক একদিন আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনিয়মের অভিযোগে মুর্শিদাবাদ থেকে কয়েকজন ডেটা এন্ট্রি অপারেটরকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, তাঁদের মাধ্যমেই বহু পুরুষের অ্যাকাউন্টে ভুলভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পৌঁছে গিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে নতুন এই ঘটনা সামনে এলো।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন