33.3 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

‘এতদিন চুপ ছিলেন কেন?’ বিক্ষুব্ধদের নিশানা কল্যাণের

Aaj India Desk,কলকাতা: তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি হওয়া বিক্ষুব্ধ গোষ্ঠীকে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee)। সোমবার সাংবাদিক বৈঠকে তিনি নাম না করে দলের কিছু নেতার উদ্দেশে বলেন, ক্ষমতা – প্রভাব হারিয়েই তাঁরা এখন বিদ্রোহের পথ বেছে নিয়েছেন।

কল্যাণের দাবি, এই নেতাদের সমস্যা আদর্শগত নয়, বরং ক্ষমতা হারানোর হতাশা থেকেই তাঁদের এই ক্ষোভ। তিনি বলেন,”দলে এখন ক্ষমতায় নেই বলেই যত সব বিদ্রোহ শুরু করেছে।” তাঁর আরও বক্তব্য, এই নেতাদের দল ছাড়বেন না, কারণ তাঁদের মূল লক্ষ্য ক্ষমতা ও প্রশাসনিক প্রভাব ফিরে পাওয়া। তিনি আরও বলেন, “এদের ক্ষমতা চাই, পুলিশ চাই। তবে সাময়িক রাজা হয়ে কোনও লাভ নেই।”

বিক্ষুব্ধ নেতাদের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, যতই চেষ্টা করুক না কেন, বিজেপিও তাঁদের গ্রহণ করবে না। এদিন তিনি দলের শীর্ষ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)-র বিরুদ্ধে সমালোচনারও কড়া জবাব দেন। কল্যাণ বলেন, যদি কেউ মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে চান, তাহলে আগে তৃণমূলের প্রতীক ছেড়ে দেওয়া উচিত। তাঁর কথায়, “যদি ন্যূনতম বিবেক থাকে, তাহলে আগে দলীয় প্রতীক ছেড়ে তারপর সমালোচনা করুন।”

তৃণমূলের অন্দরে চলতে থাকা এই দ্বন্দ্বের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি করেছে। তাঁর বক্তব্যে স্পষ্ট, দলের বিরুদ্ধে প্রকাশ্যে সরব হওয়া নেতাদের প্রতি নেতৃত্বের অবস্থান ক্রমশ আরও কঠোর হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন