27 C
Kolkata
Thursday, June 11, 2026
spot_img

কোথায় গেল সাদা শাড়ি-হাওয়াই চপ্পল? মুখ ঢেকে কলকাতায় ফিরলেন বিধায়ক

Aaj lndia Desk,কলকাতা: বিমানবন্দর থেকে বেরিয়ে আসছেন এক পরিচিত রাজনৈতিক মুখ। কিন্তু এদিন যেন কিছুটা আলাদা ছবি দেখা গেল। মুখ ও নাক প্রায় পুরোপুরি ঢেকে দ্রুত বেরিয়ে যেতে দেখা গেল তাঁকে।সেই ছবি সামনে আসতেই শুরু হয়ে যায় জোর জল্পনা। কে তিনি? কেনই বা মুখ ঢেকে ফিরছেন?

তিনি আর কেও না ! তিনি যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Sayani Ghosh)। আর তারপরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় কটাক্ষ, ট্রোল এবং মিমের বন্যা।

যে নেত্রীকে একসময় সাদা শাড়ি ও হাওয়াই চপ্পলে দেখা যেত, তিনি আজ মুখ ঢাকলেন কেন? কেউ আবার মজা করে লিখেছেন, “এটা কি নতুন রাজনৈতিক লুক, নাকি টলিউডের নতুন ছবির রিহার্সাল?” আরেকজনের মন্তব্য, “ক্যামেরার সামনে বাইট দিতে যিনি স্বচ্ছন্দ, তিনি আজ ক্যামেরা দেখেই আড়ালে!

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব-এর বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। সেখানে বিদ্রোহী শিবিরের অন্যান্য নেতাদের সঙ্গেও তাঁকে দেখা গিয়েছে বলে দাবি অনেকের।

এতদিন তিনি ছিলেন তৃণমূলের অন্যতম সোচ্চার সাংসদ এবং দলীয় নেতৃত্বের ঘনিষ্ঠ মুখ হিসেবে পরিচিত। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর প্রতি তাঁর প্রকাশ্য আনুগত্য নিয়েও বহুবার মন্তব্য করেছেন।

এক সময় সাদা শাড়ি, দলীয় মঞ্চ আর নেতৃত্বের প্রশংসায় যাঁকে তৃণমূলের ‘বিশ্বস্ত মুখ’ হিসেবে তুলে ধরা হত, সেই সায়নী ঘোষকেই এখন ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। রাজনীতিতে তাঁর প্রতিটি পদক্ষেপ যেমন নজর কেড়েছে, তেমনই এবার তাঁর নাম জড়িয়েছে বিদ্রোহী শিবিরের সঙ্গে। ফলে প্রশ্ন উঠছে, বাংলার রাজনীতিতে কি নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছেন সায়নী।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন