27 C
Kolkata
Thursday, June 11, 2026
spot_img

কোন শিবিরে বাবুল? ৮ দফা পোস্টে দিলেন চাঞ্চল্যকর ইঙ্গিত!

কলকাতা: জুম্মাবারে দুই উইকেট হারিয়ে রাজ্যসভায় তৃণমূলের বাকি আর মোটে ৯ সাংসদ। কোয়েল মল্লিক আউট হতেই বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) অবস্থান নিয়ে তুঙ্গে জল্পনা। এই আবহে নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করলেন সঙ্গীতশিল্পী তথা রাজ্যসভার সাংসদ। দীর্ঘ আট দফার পোস্টে বাবুলের (Babul Supriyo) মূল বক্তব্য, পশ্চিমবঙ্গের মানুষ যে রায় দিয়েছেন, তা সম্মান করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সমন্বয় রেখে সাংসদ তহবিল (MPLADS) ব্যবহার করবেন।

অতীতেও রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ও প্রশাসনের সঙ্গে কাজ করেছেন মানুষের স্বার্থে। সাংসদ তহবিলের প্রায় ৯০ শতাংশ পশ্চিমবঙ্গের উন্নয়নে ব্যয় করতে চান।
গুরুতর অসুস্থ রোগী, বিশেষ করে শিশুদের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে সাহায্য আনার চেষ্টা চালিয়ে যাবেন।

Facebook Link: https://www.facebook.com/BabulSupriyoOfficial/posts/1572018904293224?ref=embed_post

পাশাপাশি, বিদ্রোহীদের খোঁচা মেরে বাবুলের (Babul Supriyo) কটাক্ষ, “সম্প্রতি যাঁরা রাজনৈতিক অবস্থান বদলেছেন, তাঁদের নিয়ে কটাক্ষ করে বলেন, ৪ মে-র পর হঠাৎ তাঁদের ‘জ্ঞানপ্রাপ্তি’ বেশ মজার লাগছে।” এরপর তাঁর সাফ কথা, দুর্নীতি ও সরকারি অর্থ লুটের সঙ্গে জড়িত কাউকে তিনি সমর্থন করবেন না। তাঁর মতে, দোষীদের জেলে যাওয়া উচিত এবং আইনের মুখোমুখি হওয়া উচিত।

প্রসঙ্গত, ২০১৪ সালে আসানসোল থেকে প্রথমবার বিজেপির সাংসদ নির্বাচিত হন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলান। ২০১৯ সালে ভোটের ব্যবধান বাড়িয়ে ফের জেতেন তিনি। তবে পূর্ণ মন্ত্রিত্ব না পাওয়া, পরে বিধানসভা নির্বাচনে প্রার্থী করা এবং মন্ত্রিত্ব হারানোর পর বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে।

শেষ পর্যন্ত ২০২১ সালের সেপ্টেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন বাবুল (Babul Supriyo)। ২০২২ সালে বালিগঞ্জ উপনির্বাচনে জিতে বিধায়ক হন এবং পরে রাজ্যের মন্ত্রীও হন। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ। তৃণমূলের রাজনৈতিক সংকটের আবহে তাঁর অবস্থান নিয়েও নানা জল্পনা চলছে। এরই মধ্যে এই পোস্ট নতুন করে গুঞ্জন উসকে দিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন