কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (west bengal assembly election 2026) প্রথম দফা গত ২৩ এপ্রিল সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। এর জন্য প্রধানমন্ত্রীর ধন্যবাদ ও বিভিন্ন মহলের বাহবা পেয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। সেই ‘ সাফল্যের ‘ ধারাবাহিকতা যাতে দ্বিতীয় দফাতেও বজায় থাকে তার জন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছে তারা।
কি হতে চলেছে ?
আজ, রবিবার আলিপুরের ধন ধান্য স্টেডিয়ামে একটি উচ্চ পর্যায়ের সভা ডাকা হয়েছে কমিশনের (Election Commission) তরফ থেকে। কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ ও দক্ষিণ ২৪ পরগনার নির্বাচনী আধিকারিক, পুলিশ আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর কর্মকর্তারা উপস্থিত থাকবেন এই সভায় ।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (west bengal assembly election 2026) দ্বিতীয় পর্বের প্রস্তুতি পর্যালোচনা করাই এই সভার উদ্দেশ্য বলে বিশেষ সূত্রের খবর।পাশাপাশি ভোটগ্রহণ প্রক্রিয়া যাতে প্রথমবারের মত নির্বিঘ্নে হয় সে বিষয়ে কিছু ব্যবস্থা নেওয়া হতে পারে আজকের এই সভার পর।সূত্রের খবর নির্বাচন কমিশন (Election Commission) ভোটগ্রহন পর্ব সুষ্ঠুভাবে করার জন্য, প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকল বিভাগের মধ্যে সঠিক সামঞ্জস্য রাখতে চায়।
আজকের সভায় এই নিয়েও আলোচনা হবে।ভোটকর্মীদের চূড়ান্ত প্রস্তুতির বিষয়টিও খতিয়ে দেখা হবে এই সভায়। আগামী ২৯ শে এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (west bengal assembly election 2026) দ্বিতীয় দফা অনুষ্ঠিত হতে চলেছে কলকাতাসহ পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়।
প্রথম দফায় ২৩ এপ্রিল ভোট হয়েছিল ১৬ টি জেলায়। এর মধ্যে ছিল দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদহ,ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান। প্রায় ৯৩% ভোটার নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন সেদিন। প্রথম দফার এই ‘ সাফল্য ‘ চাপ বাড়িয়ে দিয়েছে কমিশনের। দ্বিতীয় দফার প্রস্তুতিতে তাই কোনো রকম খামতি রাখতে চায় না তারা।


