32.3 C
Kolkata
Saturday, July 25, 2026
spot_img

“কী করেছিস ববি!” সরব তাপস, CAG রিপোর্টে নতুন বিতর্ক

Aaj India Desk, কলকাতা:রাজ্য বিধানসভার শনিবারের অধিবেশন একাধিক ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে। একদিকে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকার সিএজি (CAG)-এর মোট ২৮টি রিপোর্ট বিধানসভায় পেশ করে, অন্যদিকে সাংবাদিক নিগ্রহ এবং ‘সেবাশ্রয়’ শিবিরকে ঘিরে ওঠা বিতর্কও রাজনৈতিক তরজার কেন্দ্রে উঠে আসে। সব মিলিয়ে শাসক-বিরোধী বাগযুদ্ধের মাঝেই এক মুহূর্তের হালকা রসিকতা অধিবেশনের পরিবেশে আলাদা মাত্রা যোগ করে।

এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বিধানসভায় সিএজি-র রিপোর্টগুলি পেশ করেন। তিনি জানান, এই রিপোর্টগুলির উপর বিস্তারিত আলোচনার জন্য বিশেষ অধিবেশন ডাকা হবে। সরকারের কাজকর্মে কোথায় কী ত্রুটি রয়েছে, তা জনসমক্ষে তুলে ধরা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, রিপোর্টগুলি রাজ্যের আর্থিক অবস্থার বাস্তব চিত্র তুলে ধরবে।

রিপোর্ট পেশ হওয়ার পরই শিল্পমন্ত্রী তথা মানিকতলার বিধায়ক তাপস রায় (Tapas Roy) রসিকতার সুরে প্রাক্তণ নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)-কে উদ্দেশ করে বলেন, “কী করেছিস ববি?” সেই মন্তব্যে কিছুক্ষণের জন্য অধিবেশন কক্ষে হাসির রোল ওঠে।

অন্যদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী সিএজি রিপোর্টকে ঘিরে একাধিক দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ তুলে কড়া অবস্থান নেন। তাঁর দাবি, ‘সেবাশ্রয়’ শিবির নিয়ে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থাও করা উচিত। পাশাপাশি অনিয়মে জড়িতদের বিরুদ্ধে শুধু বক্তব্য নয়, বাস্তব পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।

এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)ও ককরোচ পার্টির মিছিল চলাকালীন সাংবাদিকদের উপর হামলার অভিযোগ এবং ‘সেবাশ্রয়’ বিতর্ক নিয়ে কঠোর বার্তা দেন। সরকার ইতিমধ্যেই জানিয়েছে, যেখানে অনিয়মের প্রমাণ মিলবে, সেখানে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাজ্যের আর্থিক লেনদেন, বিভিন্ন সরকারি প্রকল্পের বাস্তবায়ন এবং প্রশাসনিক কার্যকলাপ নিয়ে তৈরি হওয়া সিএজি-র একাধিক রিপোর্ট এতদিন প্রকাশ্যে আসেনি। এবার সেগুলি বিধানসভায় পেশ হওয়ায় আগামী অধিবেশনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ আরও বাড়বে বলেই মনে করছে অনেকে। রিপোর্টের পর্যবেক্ষণ ও সুপারিশ ঘিরে শাসক-বিরোধী সংঘাত যে আরও তীব্র হতে পারে, তা স্পষ্ট। তবে সেই উত্তেজনার মাঝেও ফিরহাদ হাকিমকে উদ্দেশ করে তাপস রায়ের হালকা মন্তব্য দিনের রাজনৈতিক আলোচনায় আলাদা করে নজর কেড়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন