33 C
Kolkata
Thursday, May 28, 2026
spot_img

প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে ইসকনে কীসের ইঙ্গিত?

Aaj lndia Desk, নদিয়া:মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফের নদিয়া সফরে এলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে এবার প্রশাসনিক বৈঠক বা রাজনৈতিক কর্মসূচি নয়,আজ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে মায়াপুর ইস্কন মন্দিরে পা রাখলেন তিনি। আর সেই সফর ঘিরেই রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন জল্পনা।

এর আগেও গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-র সঙ্গে মায়াপুরে এসেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিধানসভা নির্বাচনের আগে সেই সফর রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর একক মায়াপুর সফর ঘিরেও শুরু হয়েছে আলোচনা।

এর আগে গত ২১ মে বেলুড় মঠে গিয়ে রামকৃষ্ণ মিশনের প্রবীণ মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন শুভেন্দু। সেই ধারাবাহিকতায় এবার ইস্কন সফর ইস্কন কর্তৃপক্ষের আমন্ত্রণে আজ সকালে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড থেকে বিশেষ হেলিকপ্টারে নদীয়ার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। সকাল ১১টা নাগাদ মায়াপুরের পৌঁছন তিনি। সেখানে দেশি-বিদেশি সাধুসন্তদের সঙ্গে সৌজন্য বিনিময়ের পর সরাসরি যান ইস্কনের গোশালায়।

সেখানে গরুর আরতি ও সেবায় অংশ নেওয়ার পাশাপাশি নিজের হাতে তাঁদের খাবারও খাওয়ান মুখ্যমন্ত্রী। পরে তিনি যান চন্দ্রোদয় মন্দিরে। সেখানে শ্রী শ্রী রাধামাধবের বিগ্রহ দর্শন ও বিশেষ পুজো দেন শুভেন্দু অধিকারী। একই সঙ্গে মন্দিরের মঙ্গল কামনায় আয়োজিত বিশেষ যজ্ঞানুষ্ঠানেও পূর্ণাহুতি দেন তিনি।

পুজো ও যজ্ঞের পর ইস্কনের শীর্ষস্থানীয় সাধুসন্ত ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করারও কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিকে, তাঁর সফর ঘিরে সকাল থেকেই মায়াপুর মন্দির চত্বরে ছিল কড়া নিরাপত্তা। খোল-করতাল, হরেকৃষ্ণ কীর্তন ও পুষ্পবৃষ্টির মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান ইস্কন কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন