Aaj India desk, কলকাতা: আজ ইদুজ্জোহা। এবছর অবশ্য রেড রোড নয়, ব্রিগেডে নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছে। একদিকে যখন ব্রিগেডে প্রার্থনা চলছে তখন নিজের মত করে পার্টিতে মাতলেন রাজ্যের নগোরোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (dilip ghosh) । আজ ইকো পার্কে মর্নিং ওয়াক করার পর তিনি সেখানে উপস্থিত সাধারণ মানুষ এবং অনুরাগীদের সঙ্গে আড্ডায় মাতেন এবং নিজে দাঁড়িয়ে থেকে ঝালমুড়ি বানিয়ে খাওয়ান অনুরাগীদের, নিজেও খান।
ঈদের দিন ঝালমুড়ির গুরুত্ব কী?
পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের প্রচার চলাকালীন কৃষ্ণনগরে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক স্থানীয় হকারের কাছ থেকে ঝালমুড়ি কিনে খেয়েছিলেন। মোদীজির সেই ঝালমুড়ি খাওয়ার ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। তারপর থেকেই রাজ্যের রাজনীতিতে আলাদা মাত্রা পেয়েছে ঝাল মুড়ি। রাজ্যের নগোরোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ (dilip ghosh) বিজেপির অন্যান্য নেতাদের মত মুসলিম বিরোধী বলেই পরিচিত। আজ ঈদের দিনে তাঁর এই ঝালমুড়ি পার্টি বিশেষ রাজনৈতিক তাৎপর্য রাখে তাই। প্রসঙ্গত উল্লেখ্য এবছর ঈদের নামাজ পড়া হচ্ছে ব্রিগেডে। অন্যান্য বারের মত রেড রোডে নয়। সরকারী নিয়মের কারণে বকরি ঈদের কুরবানিও এবার অন্যান্য বারের মত হয়নি। দিলীপ (dilip ghosh) বলেন, “উৎসব থাকবেই। কিন্তু তার জন্য সাধারণ মানুষের সমস্যা বা শহরের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়া ঠিক নয়, প্রশাসনের উচিত সঠিক ব্যবস্থা করা।” রাজনৈতিক মহলে প্রশ্ন আজকের ঝালমুড়ি কি নিছক জনসংযোগ?নাকি আসলে রাজনৈতিক বার্তা?


