32.1 C
Kolkata
Friday, July 3, 2026
spot_img

‘ওকে দলে নেব না!’—বিধানভবনে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে ধুন্ধুমার!

কলকাতা: প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের কংগ্রেসে যোগদানকে কেন্দ্র করে শুক্রবার কার্যত রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার বিধান ভবন। যোগদান অনুষ্ঠান শুরুর আগেই কংগ্রেসের একাংশের কর্মী-সমর্থকরা তীব্র বিক্ষোভে ফেটে পড়েন। তাঁদের অভিযোগ, তৃণমূল থেকে আসা নেতাদের দলে নেওয়া হলে দীর্ঘদিনের কংগ্রেস কর্মীদের সঙ্গে অবিচার করা হবে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে।

প্রাক্তন তৃণমূল কাউন্সিলর রেহনা খাতুনের (Rehana Khatun) কংগ্রেসে যোগদানকে কেন্দ্র করে শুক্রবার কলকাতার মৌলালির বিধান ভবনে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। এই রেহনা খাতুন কলকাতা পুরসভার ৪৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন। সম্প্রতি তিনি (Rehana Khatun) কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন।

সেই সূত্রেই শুক্রবার অনুগামীদের নিয়ে মৌলালির বিধান ভবনে পৌঁছন তিনি। সেখানেই তাঁর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু যোগদান অনুষ্ঠানের আগেই কংগ্রেসের একাংশের কর্মীরা প্রবল আপত্তি জানান। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন তৃণমূলে থেকে রাজনীতি করা কোনও নেতাকে কংগ্রেসে নেওয়া হলে দলের আদর্শ ও দীর্ঘদিনের কর্মীদের প্রতি অবিচার হবে। বিক্ষোভকারীরা বিধান ভবনের ভিতরেই স্লোগান দিতে শুরু করেন এবং রেহনা খাতুনের (Rehana Khatun) যোগদানের বিরোধিতা করেন।

পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন কংগ্রেসের কয়েকজন নেতা। বিধান ভবনের প্রবেশদ্বারে দাঁড়িয়ে তাঁরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন। তবে উত্তেজনা বাড়তে থাকায় দু’পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনাও ঘটে। কিছু সময়ের জন্য বিধান ভবন চত্বরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনাকে কেন্দ্র করে কংগ্রেসের অন্দরে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে বলে রাজনৈতিক মহলের একাংশের মত। শেষ পর্যন্ত রেহনা খাতুনের (Rehana Khatun) যোগদান সম্পন্ন হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত রাজ্য কংগ্রেস নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন