27.7 C
Kolkata
Sunday, August 2, 2026
spot_img

৪ দিন আগেই জানানো হয়েছিল পুলিশি হেফাজতে মৃত্যুর আশঙ্কা? বারুইপুর ধর্ষণ কাণ্ডে নতুন মামলা

Aaj India Desk, কলকাতা: বারুইপুরে শিশু ধর্ষণ ও খুনের মামলার (Baruipur Rape Case) মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারে (Encounter) মৃত্যুকে ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। এই ঘটনায় এবার কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) আরও একটি জনস্বার্থ মামলা (PIL) দায়ের হয়েছে। মামলায় দাবি করা হয়েছে, প্রভাসের মৃত্যুর সম্ভাবনা নিয়ে ঘটনার চার দিন আগেই পুলিশকে লিখিতভাবে সতর্ক করা হয়েছিল। মানবাধিকার কর্মী সুজাত ভদ্রের পক্ষ থেকে দায়ের হওয়া এই মামলায় গোটা ঘটনার নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের আবেদন জানানো হয়েছে।

পুলিশের বক্তব্য অনুযায়ী, গত ৮ জুলাই প্রভাস মণ্ডলকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল অপরাধের পুনর্নির্মাণের জন্য। সেই সময় সে নাকি পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করে। অভিযোগ, এক পুলিশকর্মীর সার্ভিস রিভলভার কেড়ে নিয়ে গুলিও চালায়। এরপর আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে প্রভাসের মৃত্যু হয়।

তবে এই ঘটনার ব্যাখ্যা নিয়ে শুরু থেকেই নানা প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই এই এনকাউন্টারকে কেন্দ্র করে একাধিক জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে। সেই মামলাগুলিতে আদালত রাজ্য সরকারের কাছে বিস্তারিত রিপোর্টও তলব করেছে। আগামী ১৮ অগস্ট এই সমস্ত মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা।

নতুন দায়ের হওয়া মামলায় মামলাকারীর আইনজীবী রঘুনাথ চক্রবর্তী আদালতে দাবি করেছেন, ৪ জুলাই কয়েকজন মানবাধিকার কর্মী বারুইপুর থানার আইসির কাছে লিখিতভাবে জানিয়েছিলেন যে, অভিযুক্তের পুলিশি হেফাজতে মৃত্যুর আশঙ্কা রয়েছে। অভিযোগ, এমন সতর্কবার্তা পাওয়ার পরও পুলিশ কোনও বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নেয়নি। চার দিন পর প্রভাসের এনকাউন্টারে মৃত্যু হওয়ায় বিষয়টি নিয়ে নিরপেক্ষ বিচারবিভাগীয় তদন্তের দাবি জানানো হয়েছে।

এদিন রাজ্যের পক্ষ থেকে আদালতে জানানো হয়, বারুইপুর এনকাউন্টার নিয়ে ইতিমধ্যেই একাধিক জনস্বার্থ মামলা বিচারাধীন রয়েছে এবং জেলা পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্টও চাওয়া হয়েছে। সব পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, নতুন এই মামলাটির শুনানিও আগামী ১৮ অগস্ট অন্য মুলতুবি মামলাগুলির সঙ্গে একসঙ্গেই হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন