34.6 C
Kolkata
Friday, July 10, 2026
spot_img

আদালতের চাপে ইউ-টার্ন! কণ্ঠস্বরের নমুনা দিতে রাজি, মামলা প্রত্যাহার অভিষেকের

কলকাতা: ডিজে মামলায় (DJ Case) মেগা টুইস্ট! কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে ‘যুবরাজ’ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। শুক্রবার শুনানিতে বিচারপতি সৌগত রায় সাফ জানিয়ে দেন, কণ্ঠস্বরের নমুনা না দিলে অভিষেকের রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়া হবে! শুধু তাই নয়, বিচারপতি আরও হুঁশিয়ারি দেন, প্রয়োজনে মামলা খারিজ করে জরিমানা নেওয়া হবে!

বিচারপতি সৌগত ভট্টাচার্য পর্যবেক্ষণে বলেন, বিভিন্ন এজলাসে পৃথক মামলা করে বিষয়টি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আদালতের এই কড়া অবস্থানের পর কণ্ঠস্বরের নমুনা দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আইনজীবী। আদালত সূত্রে জানা গিয়েছে, শনিবার তদন্তকারী সংস্থার কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে যেতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, ডিজে মামলায় (DJ Case) কণ্ঠস্বরের নমুনা দেওয়া নিয়ে টালবাহানা করছেন কালীঘাট তৃণমূলের ‘সেকেন্ড ইন কমান্ড’ অভিষেক (Abhishek Banerjee)। এদিন শুনানির সময় বিচারপতি প্রশ্ন তোলেন, কণ্ঠস্বরের নমুনা দিতে এত দেরি কেন হচ্ছে। তিনি বলেন, তদন্তে সহযোগিতা করা রক্ষাকবচের অন্যতম শর্ত। সেই শর্ত পূরণ না হলে আদালত আর সুরক্ষা বহাল রাখবে না।

অভিষেকের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল সংশ্লিষ্ট ‘ডিজে মন্তব্য’ (DJ Case) নিজের বলেই স্বীকার করেছেন। তাই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি দাবি করা হয়, নমুনা সংগ্রহের নির্দেশ জারির আগে অভিষেকের বক্তব্য শোনা হয়নি এবং সেই নির্দেশকেই আইনি চ্যালেঞ্জ জানানো হয়েছে।

এর জবাবে বিচারপতি জানান, ভারতীয় সংবিধানের ২২৬ ধারায় যে রক্ষাকবচ দেওয়া হয়েছিল, তার মূল শর্তই ছিল তদন্তে পূর্ণ সহযোগিতা। আদালতের এই পর্যবেক্ষণের পর অভিষেকের (Abhishek Banerjee) আইনজীবী জানান, নির্দেশ মেনে শনিবার বিকেল ৩টার মধ্যে তিনি কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন