27.7 C
Kolkata
Thursday, July 9, 2026
spot_img

“দাঙ্গাকারীরা নাকি প্রতিবাদী?” সমাজমাধ্যমে মমতাকে তুলোধোনা শুভেন্দুর!

কলকাতা: বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পর ছড়িয়ে পড়া হিংসা নিয়ে রাজনৈতিক তরজা আরও তীব্র হল। এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বক্তব্যকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

তাঁর অভিযোগ, যারা পুলিশের উপর হামলা চালিয়েছে, সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে এবং এক নিরপরাধ যুবককে গণপিটুনি দিয়ে হত্যা করেছে, তাদের ‘প্রতিবাদী’ বলে আখ্যা দেওয়া হচ্ছে। এক্সের পোস্টে শুভেন্দু লেখেন, “দাঙ্গাকারীরা নাকি ‘প্রতিবাদী’? নিজে হেরেছেন এবং আপনার দলও চূড়ান্তভাবে হেরেছে। তবুও সীমাহীন তোষণ, মিথ্যাচার আর উস্কানির রাজনীতি থেকে বেরোতে পারেননি।”

X Link: https://x.com/SuvenduWB/status/2075182772646252928

তিনি আরও দাবি করেন, যাদের ‘প্রতিবাদী’ বলা হচ্ছে, তারাই নাকি এক নিরপরাধ যুবককে বাড়ি থেকে ডেকে এনে পরিচয় দেখে গণপিটুনি দিয়ে হত্যা করেছে। পাশাপাশি পুলিশের গাড়িতে আগুন লাগানো, পুলিশকর্মীদের উপর হামলা, রেললাইন উপড়ে ফেলা, ভাঙচুর এবং আইনশৃঙ্খলা নষ্ট করার অভিযোগও তোলেন তিনি (Suvendu Adhikari)। নিজের পোস্টে একটি ভিডিওর উল্লেখ করে শুভেন্দু (Suvendu Adhikari) প্রশ্ন তোলেন, “এরা কি সত্যিই প্রতিবাদী?”

এর পাশাপাশি কড়া বার্তাও দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, নতুন পশ্চিমবঙ্গে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধে যেমন কোনও রেয়াত করা হবে না, তেমনই গণপিটুনি, সংঘবদ্ধ হিংসা এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাতেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভারতীয় ন্যায় সংহিতার (BNS) বিধান অনুযায়ী দোষীদের বিরুদ্ধে কঠিনতম আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য, বারুইপুরে নাবালিকা গণধর্ষণ-খুনের ঘটনার অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের এনকাউন্টারের দিনই দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল করে কালীঘাট তৃণমূল। দুপুর ২ টোয় শুরু হয়ে বিকেল ৪ টে নাগাদ মিছিল হাজরা মোড়ের কাছে পৌঁছতেই তৃণমূল-বিজেপি কর্মীদের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে নামে পুলিশ। এরপর ফেসবুক লাইভে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন