28 C
Kolkata
Saturday, November 28, 2026
spot_img

বিয়ের ভোজেও বিষের থাবা? ১২০ কেজি খাসির মাংসে পচা মাংস মেশানোর অভিযোগ! গ্রেপ্তার বিক্রেতা!

Aaj India Desk, দক্ষিণ ২৪ পরগনা : বিয়েবাড়ির রান্নায় মাংস কাটতে গিয়েই সন্দেহ! ১২০ কেজি খাসির মাংসের অর্ডারে টাটকা মাংসের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল পচা মাংস, এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। পরিবারের অভিযোগের ভিত্তিতে মাংস বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে।(Kakdwip Rotten Meat Case)

বিয়েবাড়িতে অতিথিদের জন্য আয়োজন করা হয়েছিল খাসির মাংসের ভোজ। সেই উপলক্ষে কাকদ্বীপের বামুনের মোড় এলাকার একটি মাংসের দোকান থেকে ১২০ কেজি খাসির মাংসের অর্ডার দেওয়া হয়েছিল। অভিযোগ, সেই মাংসের মধ্যেই টাটকা মাংসের সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কিছু পচা মাংস। (Kakdwip Rotten Meat Case)

পরিবারের সদস্যদের দাবি, রান্না করার সময় বিষয়টি তাঁদের নজরে আসে। মাংস পরীক্ষা করতে গিয়ে সন্দেহ হওয়ায় তাঁরা সমস্ত মাংস নিয়ে ফের দোকানে হাজির হন। এরপরই দোকানদারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।

শনিবার সকাল থেকেই বামুনের মোড় এলাকার ওই মাংসের দোকানকে ঘিরে উত্তেজনা ছড়ায়। স্থানীয় এলাকায় পরিচিত ওই দোকানের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় চাঞ্চল্য তৈরি হয়। পরিবারের অভিযোগ, প্রথমে ক্রেতাদের অভিযোগ মানতে চাননি দোকানদার। পরে অবশ্য তিনি অভিযোগের কথা স্বীকার করেন বলে দাবি পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাকদ্বীপ থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে মাংস বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দোকান থেকে সরবরাহ করা মাংসের নমুনাও সংগ্রহ করেছে পুলিশ। নতুন করে মাংস সংগ্রহ করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। (Kakdwip Rotten Meat Case)

অন্যদিকে, এই ঘটনার মধ্যেই কাকদ্বীপের উকিল বাজার ও নামখানা এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর। সবজি, মুদিখানা ও খাবারের দোকানে পণ্যের দাম খতিয়ে দেখার পাশাপাশি খাবারে অতিরিক্ত রং কিংবা রাসায়নিক মেশানো হচ্ছে কি না, তাও পরীক্ষা করেন আধিকারিকরা। এ বিষয়ে দোকানদারদের সতর্কও করা হয়েছে। তবে বিয়ের মতো অনুষ্ঠানের জন্য বরাদ্দ ১২০ কেজি মাংসের মধ্যে পচা মাংস মেশানোর অভিযোগ সামনে আসায় স্বাভাবিকভাবেই উদ্বেগে স্থানীয় বাসিন্দারা। খাবারের গুণমান ও খাদ্য সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন