Aaj India desk, উত্তর ২৪ পরগণা: দীর্ঘদিনের অভিযোগ কি খণ্ডন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে শেষ লগ্নের প্রচারে আজ ব্যারাকপুর থেকে এমনই বার্তা দিলেন তিনি। রাজনৈতিক মহলের বহু দিনের পর্যবেক্ষণ কেবল মাত্র ভোটের আগেই পশ্চিমবঙ্গে দেখা মেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi)। অন্য সময় টিকিটিও মেলে না তাঁর। তবে কি এবার সেই বদনাম ঘুচতে চলেছে ?
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার নির্বাচনের আগে আজ শেষ দিনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi) ব্যারাকপুরে মিছিল করেন এবং দুদিন আগেই উত্তপ্ত হয়ে ওঠা জগদ্দলে সভা করেন। সেই সভা থেকে তিনি বলেন,”১৮৫৭ সালের প্রথম স্বাধীনতা যুদ্ধে ব্যারাকপুরই শক্তি জুগিয়েছিল; এই ভূমিই আজ বাংলায় পরিবর্তনের পথ প্রশস্ত করছে।ওড়িশা ও বিহারের সঙ্গে যুক্ত হওয়ার পর এবার পশ্চিমবঙ্গে পদ্ম ফুটবে,আমি আগেই আঁচ করতে পেরেছিলাম।বাংলার মনোভাব দেখেই আমি বলছি,৪ ই মে-এর পর বিজেপি সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমি আবার আসব।”
তিনি আরও বলেন,‘‘আমি বিগত ৩-৪ দশকে দেশের কোনায় কোনায় গিয়েছি।দিন রাত দেখিনি, যবে থেকে ঘর ছেড়েছি,আপনাদের মধ্যেই শান্তি পেয়েছি।এই নির্বাচনে আলাদাই অনুভব হচ্ছে। এত গরমের মধ্যেও বাংলার নির্বাচনে আমার একটুও ক্লান্তি অনুভব হয়নি। এই রোড শো আমার জন্য তীর্থযাত্রার মতো ছিল।আমি মা কালীর ভক্তদের মাঝে গিয়েছি, তাই মা কালীও আমাকে শক্তি দিয়েছেন।”
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার জন্য আজই প্রচারের শেষ দিন। তবে ভোট শেষ হওয়া অব্দি রাজ্যে থাকছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)। আজ বিকেলবেলায় দুদিনের সিকিম সফরে রওনা হচ্ছেন তিনি।পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করতে পারবে কিনা সেটা ৪ঠা মে বোঝা যাবে। কিন্তু ফল যদি মনমত না হয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) এই বাংলা প্রীতি থাকবে তো? প্রশ্ন রাজনৈতিক মহলের।


