30 C
Kolkata
Thursday, June 18, 2026
spot_img

‘তৃণমূল ছাড়েননি, আবার…’ বিদ্রোহীদের ‘ডাবল গেম’ নিয়ে বিস্ফোরক বিজেপি নেতা!

কলকাতা: বিদ্রোহীরা (Rebel TMC MP) ‘দু নৌকোয় পা দিয়ে’ চলছেন! এমনই মন্তব্য বিশিষ্ট আইনজীবী ও বিজেপি নেতা মহেশ জেঠমালানির। সম্প্রতি একটি সাক্ষাৎকারে জেঠমালানি তৃণমূলের বিদ্রোহী সাংসদের NCPI যোগদানের ঘোষণা ও তৃণমূলের প্রতীক ও পরিচয় ধরে রাখার দাবী নিয়ে জোরদার কটাক্ষ করেন। তাঁর সাফ বক্তব্য, কোনও সাংসদ অন্য রাজনৈতিক দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলে আগের দলের পরিচয় ও নির্বাচনী প্রতীকের উপর দাবী করতে পারেন না।

তাঁর বক্তব্য, ভারতের সংবিধানের দশম তফসিল অনুযায়ী কোনও সাংসদ যদি অন্য রাজনৈতিক দলে যোগ দেন বা অন্য দলের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে আগের দলের পরিচয় বা নির্বাচনী প্রতীকের উপর একইসঙ্গে দাবি বজায় রাখা সম্ভব নয়।

অন্যদিকে, বিদ্রোহী শিবিরের (Rebel TMC MP) বক্তব্য সম্পূর্ণ ভিন্ন। তাঁদের দাবি, তাঁরা তৃণমূল কংগ্রেসের আদর্শ বা মূল রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি। বরং দলের বর্তমান নেতৃত্ব এবং সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতির বিরুদ্ধেই তাঁদের আপত্তি। বিদ্রোহীদের (Rebel TMC MP) দাবি, প্রকৃত তৃণমূলের প্রতিনিধিত্ব তাঁরাই করছেন এবং সেই কারণেই লোকসভায় নিজেদের ‘আসল তৃণমূল’ হিসেবে স্বীকৃতি চাওয়ার প্রস্তুতি নিয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি কোনও সাংসদ আনুষ্ঠানিকভাবে অন্য দলে যোগ দেন বা সংসদে আলাদা গোষ্ঠী হিসেবে স্বীকৃতি চান, তাহলে দলত্যাগ বিরোধী আইন (Anti-Defection Law) এবং নির্বাচনী প্রতীকের প্রশ্ন সামনে আসতে পারে। সেক্ষেত্রে পুরনো দলের প্রতীক ব্যবহারের দাবি টিকবে কি না, তা নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন