33.5 C
Kolkata
Monday, August 3, 2026
spot_img

‘কথা রেখেছে যুবসমাজ, এবার প্রতিশ্রুতি রাখুক সরকার!’ সুপ্রিম রায়ের পর বার্তা CJP-র

নয়াদিল্লি: সোমবার সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, নিট প্রশ্নফাঁস আন্দোলনে (CJP Protest) অংশ নেওয়া প্রকৃত পড়ুয়াদের বিরুদ্ধে অযথা ফৌজদারি ব্যবস্থা নেওয়া যাবে না। তবে আন্দোলনের আড়ালে খুন, হিংসা বা অন্য গুরুতর অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া ব্যবস্থা চলবে। কেন্দ্রও আদালতে জানিয়েছে, সাধারণ ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি নিষ্পত্তির বিষয়ে পদক্ষেপ করা হচ্ছে। পাশাপাশি পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের তদন্তের বিষয়টিও বিবেচনায় রয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৮ অগস্ট।

শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণকে আন্দোলনের (CJP Protest) আরও একটি বড় সাফল্য বলে দাবি করল ককরোচ জনতা পার্টি। ভিডিও বার্তায় সংগঠনের মুখপাত্র সৌরভ দাস (Saurav Das) বলেন, দেশের তরুণ-তরুণীদের দীর্ঘ আন্দোলনের ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবার কেন্দ্রীয় সরকার এবং বিজেপি তথা এনডিএ-শাসিত রাজ্যগুলির উচিত ২৫ জুলাই দেওয়া প্রতিশ্রুতি অবিলম্বে বাস্তবায়ন করা।

শুনানির পর ভিডিও বার্তায় সিজেপির মুখপাত্র সৌরভ দাস (Saurav Das) জানান, “এটি দেশের যুবসমাজের আরও একটি বড় জয়। সুপ্রিম কোর্ট সমস্ত বিভ্রান্তি দূর করে দিয়েছে। এখন আমরা আশা করছি, কেন্দ্রীয় সরকার এবং বিজেপি/এনডিএ-শাসিত রাজ্যগুলি ২৫ জুলাই দেশের তরুণদের যে আশ্বাস দিয়েছিল, তা অবিলম্বে কার্যকর করবে।”

X link: https://x.com/SauravDassss/status/2084221688988791193

দলের দাবি, আন্দোলনের (CJP Protest) প্রথম দিন থেকেই তারা নিট আন্দোলনকারী পড়ুয়া ও প্রতিবাদকারীদের পাশে ছিল। আইনি সহায়তা থেকে চিকিৎসা পরিষেবা, নিজেদের সামর্থ্য অনুযায়ী সব ধরনের সহযোগিতা করেছে CJP। ভবিষ্যতেও সেই সমর্থন অব্যাহত থাকবে বলেই জানিয়েছে দল। একই সঙ্গে আন্দোলনকারীদের (CJP Protest) পাশে দাঁড়ানো দেশের বিভিন্ন প্রান্তের আইনজীবীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা।

এছাড়াও সৌরভ (Saurav Das) বলেন, বিভিন্ন রাজ্যের পরিস্থিতির উপর তারা এখনও নজর রাখছে এবং কেন্দ্রীয় সরকারের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। তাদের আশা, সরকারের দেওয়া আশ্বাস শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ থাকবে না, বাস্তবেও তার পূর্ণ বাস্তবায়ন হবে।

বিবৃতির শেষে ককরোচ জনতা পার্টির মুখপাত্রের বার্তা, “দেশের যুবসমাজ তাদের কথা রেখেছে। এবার সরকারের নিজের প্রতিশ্রুতি রক্ষার সময়।” এই মন্তব্যের মাধ্যমে কেন্দ্রের উপর চাপ আরও বাড়ানোর কৌশল নিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন