29 C
Kolkata
Friday, November 13, 2026
spot_img

আবাস যোজনায় ১২ হাজার ‘অযোগ্য’-এর পকেট থেকে যাবে ৬০ হাজার টাকা! শুভেন্দুর চরম সময়সীমা!

কলকাতা: আবাস যোজনার (WB Awas Yojna) ৬০ হাজার টাকা কি আপনার অ্যাকাউন্টেও ঢুকেছিল? তাহলে এবার কিন্তু বুক ধড়ফড় করার পালা! বাড়ি তৈরির টাকা পেয়েও যদি অযোগ্য প্রাপকের তালিকায় নাম থাকে, তা হলে সেই টাকা আর নিজের কাছে রাখা যাবে না! ৩০ নভেম্বরের মধ্যে ফেরত দিতে হবে পুরো অর্থ। নইলে আইনি পদক্ষেপের মুখে পড়তে হতে পারে! শুক্রবার নবান্ন থেকে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী।

সরকারের দাবি, আবাস যোজনার (WB Awas Yojna) উপভোক্তাদের যাচাই করতে গিয়ে প্রায় ১২ হাজার অযোগ্য প্রাপকের খোঁজ মিলেছে। তাঁদের মধ্যে প্রায় এক হাজার জন টাকা ফেরত দিয়েছেন। কিন্তু বাকি ১১ হাজার? তাঁদের জন্যই এবার ডেডলাইন বেঁধে দিলেন শুভেন্দু। বার্তা স্পষ্ট, ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরান, নইলে আইনি জটিলতার জন্য প্রস্তুত থাকুন!

তবে শুধু ১২ হাজার অযোগ্য প্রাপকই নন, সামনে এসেছে আরও বড় সংখ্যা। শুভেন্দুর দাবি, যাচাইয়ে প্রায় ৫৭ হাজার এমন ব্যক্তির খোঁজ মিলেছে, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। তাঁদের অ্যাকাউন্টে কীভাবে ৬০ হাজার টাকা পৌঁছল, তা খতিয়ে দেখতে চায় সরকার। আধিকারিকদের গাফিলতি প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। প্রয়োজনে SIT গঠন করে CID-কে দিয়ে তদন্তের কথাও জানিয়েছেন।

উল্লেখ্য, ‘বাংলার বাড়ি’ নাম বদলে হয়েছে ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’ (WB Awas Yojna)। গত অগস্টে ১০ লক্ষ ২০ হাজারেরও বেশি উপভোক্তার হাতে দ্বিতীয় কিস্তির টাকা তুলে দিয়েছিল রাজ্য সরকার।

এখন প্রশ্ন, ৩০ নভেম্বরের মধ্যে বাকি ১১ হাজার টাকা ফেরত দেবেন? নাকি আইনি পদক্ষেপের মুখোমুখি হতে হবে তাঁদের? আবাস যোজনার টাকা নিয়ে এবার রাজ্যে কোন নতুন বিতর্কের দরজা খুলতে চলেছে?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন