28 C
Kolkata
Thursday, May 14, 2026
spot_img

সমালোচনার ফল! দেশবাসীকে দেওয়া পরামর্শ নিজেও মানতে চলেছেন প্রধানমন্ত্রী?

Aaj India desk, নয়াদিল্লি: আপনি আচরী ধর্ম অপরে শেখাও! অবশেষে কি একথা মানতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(narendra modi)? পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে।এই অবস্থায় দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। কিন্তু বিরোধীরা তাঁর মিতব্যয়ী হওয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল। সেই আবহেই নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন নরেন্দ্র মোদী(narendra modi)।
কি সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
সূত্রের খবর, প্রধানমন্ত্রী তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা Special Protection Group (SPG)-কে নির্দেশ দিয়েছেন কনভয়ে থাকা গাড়ির সংখ্যা যেন প্রায় ৫০ শতাংশ কমানো হয়। শুধু গাড়ি কমানোই নয়, কনভয়ে আরও বেশি বৈদ্যুতিক গাড়ি বা EV ব্যবহারের ওপরও জোর দেওয়া হয়েছে। তবে এই জন্য নতুন গাড়ি কেনা হবে না বরং অতিরিক্ত খরচ না করেই ধাপে ধাপে পরিবেশবান্ধব গাড়ির ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(narendra modi)। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফরগুলি থেকেই ছোট কনভয় ব্যবস্থা চালু করা হয়েছে বলে খবর।
মোদীর পথে অন্যরাও?
প্রধানমন্ত্রীর(narendra modi)এই সিদ্ধান্তের পর বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের সরকার একই পথে হাঁটতে চাইছে। উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর মন্ত্রী এবং শীর্ষ আমলাদের সরকারি গাড়ির বহর ৫০ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও তাদের কনভয়ে গাড়ির সংখ্যা কমানোর নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের অন্যান্য মন্ত্রী, মন্ত্রক এবং দপ্তরের ব্যবহৃত গাড়ির সংখ্যাও কমানো হচ্ছে। এমনকী বড় আকারের সরকারি অনুষ্ঠান এড়িয়ে চলার কথা ভাবা হচ্ছে। কর্মীদেরও মেট্রোয় এবং পুলকারে যাতায়াতের অনুরোধ করেছে সরকার।বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রককে জ্বালানি সাশ্রয়ের পরিকল্পনা জমা দিতে বলা হয়েছে। কোন মন্ত্রক কীভাবে জ্বালানি ব্যবহার কমাবে, সেই বিষয়ে বিস্তারিত রূপরেখা তৈরি করতে বলা হয়েছে। এমনকি প্রয়োজনে ‘ওয়ার্ক ফ্রম হোম’ ব্যবস্থাও বাড়ানো হতে পারে বলে খবর। প্রশ্ন হলো বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও কি এই কড়াকড়ি বজায় থাকবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর(narendra modi)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন