Aaj lndia Desk,কলকাতা : ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক (HS Result 2026)। এবছর প্রায় ৭ লক্ষ ১০ হাজার পরীক্ষার্থী বসেছিলেন পরীক্ষায়। রাজ্যের প্রায় সব জেলাতেই কড়া নজরদারির মধ্যে এবং বহিরাগত শিক্ষকদের তত্ত্বাবধানে হয়েছে পরীক্ষা। নতুন সেমেস্টার পদ্ধতিতে চতুর্থ সিমেস্টারের পাশাপাশি তৃতীয় সিমেস্টারের সাপ্লিমেন্টারি ও পুরনো সিলেবাসের পরীক্ষার্থীরাও অংশ নিয়েছেন এই পরীক্ষায়।
আজ, বৃহস্পতিবার ১৪ মে প্রকাশিত হতে চলেছে এবছরের উচ্চ মাধ্যমিকের ফলাফল। সকাল ১০টা ৩০ মিনিটে সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তারপর বেলা ১১টা থেকে পরীক্ষার্থীরা ওয়েবসাইটে নিজেদের রেজাল্ট দেখতে পারবেন।
ঘরে বসেই কয়েক মিনিটে দেখে নেওয়া যাবে রেজাল্ট। এজন্য পরীক্ষার্থীদের যেতে হবে সংসদের নির্দিষ্ট দুই ওয়েবসাইটে
১. wbresults.nic.in
২. wbchse.wb.gov.in
ওয়েবসাইটে ঢুকে নিজের রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিলেই, কিছুক্ষণের মধ্যেই স্ক্রিনে ভেসে উঠবে ফলাফল।
উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই পরীক্ষার্থীরা অনলাইনে PDF ফরম্যাটে দেখতে পারবেন প্রতিটি বিষয়ের প্রাপ্ত নম্বর ও মোট নম্বরের বিস্তারিত হিসাব। সংসদের ওয়েবসাইট থেকেই মিলবে এই নম্বরপত্র। পরে দ্বিতীয় পর্বের পর দেওয়া হবে মার্কশিটের হার্ডকপি। শুধু নম্বরই নয়, প্রথম সেমেস্টারের মার্কশিটে উল্লেখ থাকবে মোট শতাংশ, পার্সেন্টাইল এবং পরীক্ষার্থী সেমেস্টারে উত্তীর্ণ হয়েছেন কিনা।


