28 C
Kolkata
Wednesday, November 11, 2026
spot_img

লক্ষ লক্ষ মানুষের ভিড়েও পরিচ্ছন্ন শহর, পেল জাতীয় স্বীকৃতি-ও! কীভাবে নজির গড়ল তারকেশ্বর?

Aaj India Desk, হুগলি: জাতীয় স্তরে বিশেষ স্বীকৃতি পেতে চলেছে হুগলির তারকেশ্বর (Tarakeswar)। শহরের পরিচ্ছন্নতা এবং বর্জ্য ব্যবস্থাপনার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এই পুরস্কার দেওয়া হচ্ছে। আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) হাত থেকে এই সম্মান গ্রহণ করবে তারকেশ্বর পৌরসভা।

সম্প্রতি শ্রাবণী মেলা চলাকালীন লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়েছিল তারকেশ্বরে। এত মানুষের সমাগমের মধ্যেও শহর এবং মন্দির চত্বর পরিষ্কার রাখার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছিল পৌরসভা। সেই কাজেরই স্বীকৃতি মিলল জাতীয় স্তরে।

পৌরসভা সূত্রে খবর, পরিচ্ছন্নতার কাজ ঠিকভাবে পরিচালনা করতে গোটা শহরকে ১০টি জ়োনে ভাগ করা হয়েছিল। ১৪ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে ১৮০ জন সাফাইকর্মী দু’টি শিফটে দিনরাত কাজ করেছেন। বিশেষ নজর রাখা হয়েছিল বাবা তারকেশ্বরের মন্দির এবং দুধপুকুর এলাকায়।

মন্দির চত্বর পরিষ্কার রাখতে প্রতি শিফটে ৫০ থেকে ৬০ জন কর্মী দায়িত্বে ছিলেন। তাঁরা নিয়মিত প্লাস্টিকের ঘট, ফুল, বেলপাতা-সহ বিভিন্ন ধরনের আবর্জনা সরিয়েছেন।পৌরসভার হিসাব অনুযায়ী, মেলা চলাকালীন এবং মেলা শেষ হওয়ার পর শহর থেকে মোট ১৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য সরানো হয়েছে। এর মধ্যে মেলা চলাকালীন সংগ্রহ করা ৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রক্রিয়াকরণের জন্য পাঠানো হয় বৈদ্যবাটি রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারে।

সব মিলিয়ে, বিপুল ভিড় সামলেও পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে তারকেশ্বরের এই উদ্যোগ এখন জাতীয় স্তরে প্রশংসা পাচ্ছে। আগামী দিনে রাজ্যের অন্যান্য পুরসভার কাছেও এই কাজ উদাহরণ হয়ে উঠতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন