30.8 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

প্রকাশিত হল মেধাতালিকা! কলেজে ক্লাস কবে থেকে?

Aaj India desk, কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে প্রায় ১ মাস। এতদিন পর উচ্চ শিক্ষা দফতরের তরফে প্রকাশ করা হয়েছে ‘ডব্লিউবিসিএপি মেরিট লিস্ট ২০২৬। স্নাতকস্তরে (UG Admission 2026) ভর্তির জন্য এই মেধাতালিকা প্রকাশিত হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সমস্ত ছাত্রছাত্রী নিজেদের পছন্দের কলেজে নির্দিষ্ট বিষয়ে ভর্তির জন্য আবেদন করেছিলেন।তার মধ্যে যাদের নাম এই মেধাতালিকায় রয়েছে, তারা সকলেই ভর্তির সুযোগ পাবেন। ন্যূনতম যোগ্যতামান এবং মেধার ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে।

কিভাবে ভর্তি হতে হবে ?

স্নাতকস্তরে (UG Admission 2026) ভর্তির জন্য উচ্চ শিক্ষা দফতরের তরফে কাউন্সেলিংয়ের জন্য সময়সূচি দেওয়া হয়েছে। সেই অনুযায়ী পরবর্তী ভর্তি প্রক্রিয়া শেষ হবে। সূচি অনুযায়ী, ৯ থেকে ১৫ জুন বরাদ্দ আসনসংখ্যার ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। ২০ থেকে ২৩ জুন পর্যন্ত বরাদ্দ আসনের আপগ্রেড রাউন্ডের ভিত্তিতে ভর্তি প্রক্রিয়া চলবে। ২৭ জুন থেকে ৪ জুলাই সরাসরি যাচাইয়ের জন্য ভর্তি হওয়া পড়ুয়াদের যেতে হবে কলেজে।

ক্লাস কবে শুরু?

উচ্চশিক্ষা দপ্তরের খবর এবছর ৬ জুলাই থেকে স্নাতকস্তরের (UG Admission 2026) ক্লাস শুরু হবে। এবছর ওবিসি সংরক্ষণ নিয়ে সমস্যার কারণে পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে দেরি হচ্ছিল। তবে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার পর বিশেষ ভাবে আর কোনও অভিযোগ ওঠে নি। ১ জুন পর্যন্ত চলেছিল আবেদন প্রক্রিয়া। আজ তার মেধাতালিকা প্রকাশ হল। উল্লেখ্য এই ওবিসি জটের কারণে গতবছরও মেধাতালিকা প্রকাশ হতে রেকর্ড দেরি হয়। ফলে কলেজে ছাত্রছাত্রীদের ভর্তির সংখ্যা ছিল চোখে পড়ার মত কম। আশা করা হচ্ছে এবছর সেই সংখ্যা বাড়বে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন