38.3 C
Kolkata
Wednesday, June 10, 2026
spot_img

প্রবল ঝড়-বৃষ্টির সতর্কতা জারি, কোন জেলায় কতটা প্রভাব পড়বে?

Aaj India Desk, কলকাতা: রাজ্যে আবারও হলুদ ও কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আইএমডি (IMD) সূত্রে জানা গেছে, উত্তরবঙ্গ (North Bengal) ও দক্ষিণবঙ্গ (South Bengal) -দুই জায়গাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার (Weather) আশঙ্কা রয়েছে। কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে, আবার কোথাও গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তিও বাড়বে।

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকবে। মাঝে মাঝে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ০.২ ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২.৪ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গের আবহাওয়া 

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে-দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ২৪ পরগনা ও হুগলি। এখানে ঘণ্টায় ৫০–৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান এলাকায় বৃষ্টি কম হলেও গরম ও আর্দ্রতার কারণে অস্বস্তি বাড়তে পারে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় আগামী ১৫ জুন পর্যন্ত হলুদ সতর্কতা জারি থাকবে। এই সময় বৃষ্টি ও গরম-দুইয়েরই প্রভাব একসঙ্গে চলতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া 

উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে-দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং ও জলপাইগুড়ি। সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। শুধু আজ নয়, আগামী ১০, ১১ ও ১২ জুন উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পরিস্থিতি দুর্যোগপূর্ণ থাকতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন