32 C
Kolkata
Monday, May 11, 2026
spot_img

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক,জানেন কি কি থাকছে আলোচনার বিষয় ?

Aaj lndia Desk,কলকাতা: আজ থেকেই শুরু হচ্ছে নতুন সরকারের দায়িত্ব।নতুন সরকার গঠনের পর সটলেক -র বিজেপির কার্যালয়ে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।দলীয় কর্মীদের সঙ্গে আলাপ আলোচনার পর তিনি রওনা দেবেন নবান্নের উদ্দেশ্যে। আর সেখানেই মুখ্যমন্ত্রীকে সম্মান জানানোর পর আজই বৈঠককে বসবেন তিনি।

রাজ্যের প্রথম বিজেপি সরকারের তরফের মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবঙ্গের নবম তম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা ব্যবস্থা ছিল কার্যত চোখে পড়ার মতো, স্বাভাবিকভাবেই আগে তুলনায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। তবে নবান্নে গিয়ে আজ বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে কার্য তো এই প্রশ্নই জনসাধারণের মনে।

বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে ..?

নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক, কার্যত এই বৈঠক জুড়ে রাজ্য রাজনীতিতে চলছে আলোচনা। তবে জানা গিয়েছে বৈঠকের আলোচনা হতে পারে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের ওপর ।

নারী নিরাপত্তা , বেকার ভাতা, চাকরির ক্ষেত্রে মহিলাদের সংরক্ষণ ,সীমান্তবর্তী নিরাপত্তা , DA বকেয়ার , রাজ্যে সপ্তম বেতন কমিশন লাগু মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে এমনটাই জানা গেছে।

তবে সিদ্ধান্ত ঠিক কতটা কার্যকর হবে তা এখনই স্পষ্ট ভাবে বলা যাচ্ছে না। বৈঠকের পর সংশ্লিষ্ট বিষয়বস্তু নিয়ে বিস্তারিতভাবে জানা যাবে এমনটাই আশা করছে একাংশ। তবে বর্তমানের কার্যকারিতা নিয়ে উঠছে প্রশ্ন? সরকার গঠনের প্রথম অধ্যায় একটি নতুন নজির করতে চলেছে নব মুখ্যমন্ত্রী?

যদিও এই বিষয়গুলির ওপরে বিজেপি সরকারকে বারবার জোর দিতে দেখা গেছে , ভোট পূর্ববর্তী সময়ে প্রচারের মঞ্চে নারীর নিরাপত্তা কে নিয়ে  মতামতে সামিল হতে দেখা গিয়েছিল বিজেপির দলীয় প্রার্থীদের ।

সব মিলিয়ে রাজ্য রাজনীতিতে এখন জল্পনা তুঙ্গে , যেসব বিষয়গুলো এতদিন অধরা ছিল বা জটিলতা ছিল সেই বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনায় আসতেই প্রশ্ন উঠছে।

এখন দেখার বৈঠকে আলোচিত বিষয়গুলি বাস্তবে রূপান্তরিত হয় কি না ?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন