29 C
Kolkata
Friday, May 1, 2026
spot_img

‘ভুয়ো খবর’ ছড়াচ্ছেন অভিষেক? এক্স পোস্টে কমিশনের কড়া পদক্ষেপ!

কলকাতা: ভোটের আবহে সশুধু নিরাপত্তাই নয়, সমজমাধ্যমেও কড়া নজরদারি চালাচ্ছে কমিশন (Election Commission)। আমজনতা থেকে শুরু করে রাজ্যের নেতা-মন্ত্রী, সকলের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টই বর্তমানে কমিশনের ঘেরাটোপে। এই আবহে ভুয়ো খবর ছড়ালেই প্রথমে সতর্কতা, তারপরেই পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। এবার কমিশনের রাডারে এলেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বস্তুত, দ্বিতীয় দফার ভোটে শিরোনামে উঠে আসে উদয়নারায়ণপুর। তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়, ভোট দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। এই অভিযোগে সমাজমাধ্যমে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “কেন্দ্রীয় বাহিনী (Central Forces) ভোটের দিন সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। উদয়নারায়ণপুরে এক বৃদ্ধ ভোট দিতে ছেলের সঙ্গে বুথে গেলে তাকে ও তার ছেলেকে মারধর করা হয়, ফলে বৃদ্ধ ব্যক্তি অসুস্থ হয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।”

X Link: https://x.com/abhishekaitc/status/2049457665345266163

এরপর অভিষেক (Abhishek Banerjee) লেখেন, “সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী সাধারণ ভোটারদের উপর হামলা, নারী-পুরুষ ও শিশুদের উপর নির্যাতন চালাচ্ছে”। এটিকে ২০২১ সালের সিতালকুচি ঘটনার মতো “নৃশংস”, বলেন অভিষেক। কিন্তু তাঁর এই পোস্টটি ‘বিভ্রান্তিকর’ বলে কঠোর অবস্থান নিল নির্বাচন কমিশন (Election Commission)।

শুক্রবার সিইও-র তরফে এক্সে পোস্ট করা হয়, “হাওড়ার পেনরো এলাকার বাসিন্দা পূর্ণ চন্দ্র দলুই (৮২) গত ২৯ এপ্রিল ২৪৫ নং বুথে ভোট দিতে গিয়েছিলেন। অশীতিপর ওই বৃদ্ধ নিজের নাগরিক কর্তব্য পালন করেছেন। কিন্তু বুথের বাইরে অতিরিক্ত গরম এবং বার্ধক্যজনিত কারণেই তাঁর মৃত্যু হয়েছে”।

X Link: https://x.com/CEOWestBengal/status/2050028970616467706

এরপর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ধন্যবাদ জানিয়ে পোস্টটিতে লেখা হয়, “CRPF জওয়ানদের কারণে ওই বৃদ্ধের মৃত্যু হয়নি। জওয়ানরা কঠিন পরিস্থিতিতেও উদ্যমের সঙ্গে নিজেদের দায়িত্ব পালন করছেন। তাঁদের প্রতি ন্যূনতম সম্মান দেখানোটা জরুরী”। সবশেষে সিইওর (CEO West Bengal) তরফে পোস্টে লেখা হয়, “গণতন্ত্র তথ্যের ওপর ভিত্তি করে বিকশিত হয়, ভীতি প্রদর্শনের ওপর নয়।” বলা বাহুল্য, ভোটের সময় একাধিক বুথে কেন্দ্রীয় বাহিনীর ‘অত্যাচারের’ অভিযোগ তুলেছে তৃণমূল। যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন