27.8 C
Kolkata
Monday, July 20, 2026
spot_img

৭০০ কোটির দই কারখানার উদ্বোধনে আইসক্রিমের ‘স্কুপ’ চাইলেন শুভেন্দু!

হাওড়া: দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের মঞ্চেই উঠে এল আইসক্রিম কারখানার দাবি! রবিবার হাওড়ার সাঁকরাইলে আমূলের নতুন দই উৎপাদন কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায় মন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে আমূল কর্তৃপক্ষের কাছে পশ্চিমবঙ্গে আরও দু’টি আইসক্রিম উৎপাদন কেন্দ্র গড়ে তোলার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

শনিবার সাঁকরাইলে প্রায় ৭০০ কোটি টাকা বিনিয়োগে আমূলের নতুন দই উৎপাদন কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অমিত শাহ। উদ্যোক্তাদের দাবি, উৎপাদন ক্ষমতার নিরিখে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম দই উৎপাদন কেন্দ্র হতে চলেছে। এই প্রকল্পকে কেন্দ্র করে রাজ্যে দুগ্ধ শিল্পের প্রসারের নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে।

এদিন ভাষণে শুভেন্দু বলেন, দইয়ের পর এবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে একটি করে আইসক্রিম উৎপাদন কেন্দ্র গড়ে উঠুক। তাঁর (Suvendu Adhikari) মতে, এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজ্যের দুগ্ধ উৎপাদকরা সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে বিশ্ব বাংলা সম্মেলনেই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন আমূলের ম্যানেজিং ডিরেক্টর জে. মেহতা। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি পশ্চিমবঙ্গে এই বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই ঘোষণার বাস্তবায়নের পথে এগিয়ে এবার শুরু হল দই উৎপাদন কেন্দ্রের কাজ। আর সেই মঞ্চ থেকেই ভবিষ্যতের নতুন বিনিয়োগ হিসেবে আইসক্রিম উৎপাদন কেন্দ্রের প্রস্তাব সামনে আনলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন