34.6 C
Kolkata
Thursday, October 15, 2026
spot_img

পুজোর পাস দুর্নীতি মামলায় বড় ধাক্কা! ইন্দ্রনীলকে নিয়ে কী নির্দেশ হাইকোর্টের?

Aaj India Desk, কলকাতা: ইউনেস্কোর (UNESCO) নাম ব্যবহার করে দুর্গাপুজোর পাস বিক্রির মাধ্যমে টাকা তোলার অভিযোগে প্রাক্তন বিধায়ক ইন্দ্রনীল সেনের (Indranil Sen) আগাম জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন।

দুর্গাপুজোর পাস বিলি এবং উৎসবের আয়োজনকে ঘিরে কোটি কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। অভিযোগ, দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ স্বীকৃতি পাওয়ার পর ‘প্রিভিউ শো’-এর নাম করে সাধারণ মানুষ ও দর্শনার্থীদের কাছ থেকে বেআইনিভাবে টাকা নেওয়া হয়। পাশাপাশি, ইউনেস্কোর নাম ব্যবহার করে ভিআইপি পাস ও টিকিট বেশি দামে বিক্রি করার অভিযোগও রয়েছে।

এই ঘটনা নিয়ে প্রথম অভিযোগ দায়ের করেন জয়দীপ মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগের ভিত্তিতে বৌবাজার থানার পুলিশ তদন্ত শুরু করে এবং এফআইআর দায়ের করে। অন্যদিকে, এই মামলার পাশাপাশি ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং আন্তর্জাতিক বইমেলার আয়োজনেও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এছাড়াও, নিজের ঘনিষ্ঠ কয়েকটি সংস্থাকে নিয়ম না মেনে সরকারি টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগও রয়েছে।

তদন্তের অংশ হিসেবে ইন্দ্রনীল সেনের কসবার বাড়ি এবং হুগলির সিঙ্গুরে তাঁর বাগানবাড়ি-সহ একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। পরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দফতরে তাঁকে দু’বার ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়। এর আগে নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন খারিজ হয়েছিল। এবার কলকাতা হাইকোর্টও সেই আবেদন নাকচ করল। ফলে দুর্গাপুজোর পাস সংক্রান্ত মামলায় প্রাক্তন মন্ত্রী তথা চন্দননগরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেনের আইনি জটিলতা আরও বাড়ল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন