36.9 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

সুরেন্দ্রনাথের ছায়া স্কুলেও! সিক রুমে কি মিলল?

Aaj India desk, কলকাতা: কলকাতার পর কাঁচরাপাড়া (kanchrapara)। সুরেন্দ্রনাথের ছায়া দেখা গেল কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনির হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলে। সুরেন্দ্রনাথ কলেজে মিলেছিল উই ধরা টাকার বান্ডিলের স্যুটকেস। কলেজের তিন তলায় ছিল সুসজ্জিত শোয়ার ঘর। সেখান থেকে উদ্ধার হয়েছিল কন্ডোমের প্যাকেট, এমনকি আগ্নেয়াস্ত্রও। কাঁচরাপাড়াতেও দেখা গেল সেই একই চিত্র। জানা গেছে স্থানীয় বিধায়ক সুদীপ্ত দাস তাঁর বিধানসভা এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ‘ডেটা ব্যাঙ্ক’ তৈরির কাজ করেছিলেন। তখনই এই স্কুলের বিষয়ে খবর পান এবং থানায় জানান।

কি মিলল? 

বিধায়কের থেকে খবর পেয়ে গতকাল রাতে কাঁচরাপাড়া (kanchrapara) ফোরম্যান কলোনি এলাকায় আসে বীজপুর থানার পুলিশ। সেখানে ‘হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলে’রাতভর তল্লাশি অভিযান চালায় তারা। তল্লাশিতে স্কুলের একটি ঘর থেকে বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়। তিনটি নোট গোনার মেশিন এনে ভোররাত পর্যন্ত গণনা চলে। শেষ পর্যন্ত মোট ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি স্কুলের ‘সিক রুমে’ একটি আলমারি থেকে পাওয়া গিয়েছে কন্ডোমের প্যাকেটও। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ্ত দাস। তিনি বলেন, ” পার্থ চট্টোপাধ্যায়ের ঘর থেকে যেমন টাকা পাওয়া গিয়েছিল, সে রকম টাকা। স্কুলে তো বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ। তার পরে আজকে এই ঘটনা ধরা পড়েছে।” এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্কুলের ক্যাশিয়ার অভিক নাথ এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সায়ন ঘোষকে পুলিশ আটক করেছে।

কোথা থেকে এলো এত টাকা? 

কাঁচরাপাড়া (kanchrapara)হারনেট ইংলিশ মিডিয়াম স্কুলের প্রিন্সিপাল বিকাশচন্দ্র পাল বলেন,” এগুলো ভর্তির টাকা। প্রায় এপ্রিল মাস থেকে অ্যাডমিশনের টাকা জমে ছিল। সেই টাকাগুলো ব্যাঙ্কে পাঠানোর কথা ছিল। এটি অ্যাকাউন্টস সেকশনের টাকা। অ্যাকাউন্টস সেকশনের কাজ ওই বিভাগই দেখা। আলমারির মধ্যে থেকে একটা কন্ডোমের প্যাকেট বেরোল। সেটা কী ভাবে ওখানে গেল, তা আমি জানি না।” তবে বিজেপি বিধায়কের দাবি,”এই টাকা স্কুলের টাকাও নয়। এটা কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থ ভৌমিকের ব্ল্যাক মানি। এখন যা বোঝা যাচ্ছে, এত টাকা তারা ইডি-সিবিআইয়ের ভয়ে এই স্কুলে লুকাত। স্কুলে এত টাকা কোথা থেকে থাকবে!” এত টাকার উৎস কোথায় সেই বিষয় ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন