35.3 C
Kolkata
Friday, June 12, 2026
spot_img

ফের রাজ্যসভায় ধাক্কা! পদত্যাগ করলেন আরও এক তৃনমূল সাংসদ!

Aaj India Desk, কলকাতা : রাজ্যসভায় ফের কমলো তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা। সুখেন্দু-সুস্মিতার পর এবার বৃহস্পতিবার সকলেই দলের রাজ্যসভার সদস্য প্রকাশ চিক বরাইক (Prakash Chik Baraik) চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শুধু রাজ্যসভার সদস্যপদ নয়, বরং তৃণমূল কংগ্রেসের সঙ্গেও দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। এই পদত্যাগের ফলে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ১৩ থেকে ১০-এ নেমে এসেছে।

এক সপ্তাহে তৃতীয় ইস্তফা

সাম্প্রতিক সময়ে তৃণমূলের রাজ্যসভা শিবিরে একের পর এক পদত্যাগের ঘটনা সামনে এসেছে। প্রথমে সুখেন্দু শেখর রায়, পরে সুষ্মিতা দেব এবং এবার প্রকাশ চিক বরাইকের ইস্তফা রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে। পাশাপাশি আরও কয়েকজন সাংসদের ভবিষ্যৎ নিয়েও জল্পনা তৈরি হয়েছে। নিজস্ব সূত্র অনুযায়ী, মেনকা গুরুস্বামী, সাগরিকা ঘোষও একই পথ অনুসরণ করতে চলেছেন।

যোগ দিতে চলেছেন বিজেপিতে ? 

প্রকাশ চিক বরাইক (Prakash Chik Baraik) উত্তরবঙ্গে তৃণমূলের অন্যতম পরিচিত আদিবাসী মুখ হিসেবে পরিচিত ছিলেন। আলিপুরদুয়ার জেলার চা-বাগান এলাকা থেকে উঠে আসা এই নেতা ২০১৮ সাল থেকে তৃণমূলে সক্রিয় ভূমিকা পালন করেন। ২০২১ সালে তিনি আলিপুরদুয়ার জেলা সভাপতির দায়িত্ব পান এবং উত্তরবঙ্গে সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।২০২৩ সালের আগস্টে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হন। তাঁর মেয়াদ ছিল ২০২৯ সাল পর্যন্ত। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হলেও তিনি জয়ী হতে পারেননি।

পদত্যাগের পর প্রকাশ চিক বরাইক (Prakash Chik Baraik) জানিয়েছেন, ভবিষ্যতে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশ অনুযায়ী কাজ করবেন। বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কিছু না বলে মন্তব্য করেন, “সময় বলে দেবে কী হবে।” এই মন্তব্যের পর তাঁর পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা আরও বাড়লেও, নিজস্ব সূত্র অনুযায়ী, ভবিষ্যতে বিজেপিতেই যোগদান করতে পারেন তিনি।

কেন বাড়ছে অসন্তোষ?

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, দলের অভ্যন্তরে নেতৃত্বের ধরন, সাংগঠনিক সিদ্ধান্ত এবং দুর্নীতির অভিযোগ ঘিরে দীর্ঘদিন ধরেই অসন্তোষ তৈরি হয়েছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের ফল খারাপ হওয়ার পর সেই অসন্তোষ আরও প্রকাশ্যে এসেছে বলে মনে করা হচ্ছে। তবে প্রকাশ নিজে এখনও পদত্যাগের নির্দিষ্ট কারণ প্রকাশ করেননি। তবে ক্রমে যে তৃনমূল তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তা নিয়ে আর সন্দেহ নেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন