34.6 C
Kolkata
Wednesday, August 12, 2026
spot_img

শ্যামাপ্রসাদের ১২৫ তম জন্মবার্ষিকী পালনে তৎপর রাজ্য! নিউটাউনে ১২৫ ফুটের মূর্তি তৈরির প্রস্তাব

Aaj India Desk, কলকাতা: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyama Prasad Mukherjee) ১২৫তম জন্মবার্ষিকী (Birth Anniversary) রাজ্যজুড়ে পালনের প্রস্তুতি শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকার (West Bengal Government)। এই উপলক্ষে গঠিত হাই পাওয়ার কমিটির প্রথম বৈঠক আগামী ১৩ অগাস্ট নবান্ন সভাঘরে বসবে। সকাল সাড়ে ১১টা থেকে ওই বৈঠক হওয়ার কথা। গত ২ জুলাই রাজ্য সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী রাজ্যস্তরে পালনের জন্য এই কমিটি তৈরি করেছিল। এবার সেই কমিটির প্রথম বৈঠকেই জন্মবার্ষিকী উদযাপন ঘিরে একাধিক পরিকল্পনা নিয়ে আলোচনা হতে চলেছে।

বৈঠকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে নিউটাউনের ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার মূর্তি তৈরি। পাশাপাশি তাঁর স্মৃতির সঙ্গে জড়িত ‘জিরাট মিউজিয়াম’-এর উন্নয়ন নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ, সেগুলি সংরক্ষণ ও নথিভুক্ত করা এবং পরবর্তীতে সাধারণ মানুষের সামনে প্রকাশ করার বিষয়টিও আলোচনায় থাকবে। স্কুলের পাঠ্যক্রমে তাঁর জীবন ও অবদান নিয়ে আরও বিস্তারিত বিষয় যুক্ত করার প্রস্তাব নিয়েও আলোচনা হবে।

অর্থাৎ, ১২৫তম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে রাজ্য সরকারের যে পরিকল্পনা রয়েছে, তার বাস্তবায়নের প্রাথমিক রূপরেখা ১৩ অগাস্টের বৈঠকেই তৈরি হতে পারে। এর আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, বাংলার স্কুলের সিলেবাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদান অন্তর্ভুক্ত করা হবে। অন্যদিকে ‘লোকতন্ত্র সেনানী’দের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে যথাযথ সম্মান দেওয়ার কথা বলেন।

শুভেন্দু অধিকারীর দাবি, অতীতে দীর্ঘ সময় ধরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নাম ও তাঁর ভাবধারাকে আড়াল করার চেষ্টা হয়েছিল। তাঁর বক্তব্য, সনাতন ও জাতীয়তাবাদী ভাবধারার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের যথাযথ সম্মান দেওয়া প্রয়োজন। তিনি আরও জানান, ২০ জুন সরকারি ভাবে পশ্চিমবঙ্গ দিবস পালন এবং ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে ছুটি ঘোষণার মতো সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে। এবার তাঁর ১২৫তম জন্মবার্ষিকী পালনের জন্য গঠিত কমিটির প্রথম বৈঠক ১৩ অগাস্ট নবান্নে হতে চলেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন