27.9 C
Kolkata
Sunday, September 27, 2026
spot_img

মোর্চা সভাপতি থেকে মন্ত্রী, আজ নিতিন নবীনের ‘ক্লাস’! কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক

Aaj India Desk, কলকাতা: আজ রাজ্যে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin)। নিউটাউন কনভেনশন সেন্টারে কর্মী-সমর্থকদের সঙ্গে ‘মন কি বাত’ (Mann Ki Baat) অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি দিনভর বেশ কয়েকটি বৈঠক করবেন তিনি।

নিউটাউন কনভেনশন সেন্টারেই আজ নিতিন নবীনের চারটি বৈঠক রয়েছে। প্রথম বৈঠকে থাকবেন সদ্য নির্বাচিত মোর্চা সভাপতি, নতুন মুখপাত্র, রাজ্য বিজেপির পদাধিকারী এবং রাজ্য কমিটির সদস্যরা। দলের সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে তাঁদের কাছ থেকে সরাসরি তথ্য নেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। একইসঙ্গে দলের নীতি ও ‘পার্টি লাইন’ নিয়ে নেতৃত্বকে স্পষ্ট বার্তা দেওয়ার কথাও রয়েছে।

এরপর রাজ্যের বিজেপি বিধায়ক ও নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন নিতিন নবীন। কয়েকজন বিধায়কের ভূমিকা ও কাজকর্ম নিয়ে দলের অন্দরে যে প্রশ্ন উঠেছে, সেই বিষয়েও আলোচনা হতে পারে। জনপ্রতিনিধিদের কীভাবে কাজ করতে হবে, তাঁদের দায়িত্ব এবং কর্মপদ্ধতি কী হবে—সেই বিষয়ে একাধিক নির্দেশ দিতে পারেন তিনি।

তৃতীয় বৈঠকটি হবে রাজ্যের মন্ত্রীদের সঙ্গে। বিকেল চারটে নাগাদ নিউটাউন কনভেনশন সেন্টারেই এই বৈঠক হওয়ার কথা। রাজ্যে ক্ষমতায় আসার পর কয়েকজন মন্ত্রীর ভূমিকা নিয়ে দলকে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে বলে খবর। সেই বিষয়গুলি নিয়ে আলোচনার পাশাপাশি মন্ত্রীদেরও একাধিক গুরুত্বপূর্ণ বার্তা ও নির্দেশ দিতে পারেন নিতিন নবীন।

দিনের শেষে রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে বিজেপির কোর কমিটির বৈঠকে যোগ দেবেন সর্বভারতীয় সভাপতি। রাজ্যে ক্ষমতায় থাকার সময় কীভাবে সংগঠন আরও শক্তিশালী করা যায় এবং রাজনৈতিকভাবে দলের অবস্থান মজবুত করা যায়, তা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে। এছাড়াও আজ রাজ্যের বেশ কয়েকজন সমাজকর্মী, বিশিষ্ট ব্যক্তি, ব্যবসায়ী এবং শিল্পপতির সঙ্গে নিতিন নবীনের সাক্ষাৎ করার কথা রয়েছে। ফলে তাঁর একদিনের বঙ্গ সফর ঘিরে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি থাকছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন