26 C
Kolkata
Thursday, November 26, 2026
spot_img

‘হাসিনার গায়ে যদি একটা আঁচড়ও লাগে…’! তারেক সরকারকে পেন্টাগনের প্রাক্তন কর্তার কড়া হুঁশিয়ারি!

ঢাকা: শেখ হাসিনার (Sheikh Hasina) বাংলাদেশে প্রত্যাবর্তন ঘিরে এবার আন্তর্জাতিক মহলেও শুরু হল নতুন চাপানউতোর! একদিকে ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। অন্যদিকে তাঁর নিরাপত্তা নিয়ে তারেক রহমানের সরকারকে কড়া বার্তা দিলেন আমেরিকার প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রাক্তন আধিকারিক মাইকেল রুবিন। তাঁর স্পষ্ট বক্তব্য, শেখ হাসিনার গায়ে একটি আঁচড় লাগলেও তার সম্পূর্ণ দায় নিতে হবে বাংলাদেশের বর্তমান সরকারকে। শুধু তাই নয়, এই বিষয়ে বাংলাদেশের সঙ্গে কোনও আপস না করার জন্য ভারতকেও পরামর্শ দিয়েছেন তিনি। তাহলে কি হাসিনার প্রত্যাবর্তন ঘিরে এবার নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হতে চলেছে?

নিউ ইয়র্কে ‘বাংলাদেশ’স ফিউচার’ শীর্ষক একটি সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এই মন্তব্য করেন মাইকেল রুবিন। ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত পেন্টাগনে কর্মরত ছিলেন তিনি। রুবিনের বক্তব্য, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগাম সতর্ক করে দেওয়া উচিত। শেখ হাসিনার (Sheikh Hasina) কোনও ক্ষতি হলে তার দায় এড়াতে পারবে না বাংলাদেশের সরকার।

একই বার্তা ঢাকায় পৌঁছে দেওয়ার জন্য আমেরিকার রাষ্ট্রদূত এবং অন্যান্য দেশের দূতাবাসের প্রতিনিধিদেরও আহ্বান জানিয়েছেন তিনি। পাশাপাশি ভারতকেও এই ইস্যুতে বাংলাদেশের সঙ্গে আপস না করার পরামর্শ দিয়েছেন রুবিন।

উল্লেখ্য, ২০২৪ সালের অগস্টে ছাত্র আন্দোলনের মুখে বাংলাদেশ ছাড়ার পর থেকেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। সম্প্রতি নিউ ইয়র্কের ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত থাকলেও ভার্চুয়ালি যোগ দেন তিনি। সেখানেই আগামী ১৬ ডিসেম্বর, বাংলাদেশের বিজয় দিবসের দিন দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেন।

কিন্তু হাসিনার (Sheikh Hasina) ফেরা কি আদৌ সহজ হবে? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং তাঁর বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে জটিলতা। ঢাকার সঙ্গে দিল্লির কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রেও বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে রুবিনের এই মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে মনে রাখতে হবে, তিনি পেন্টাগনের প্রাক্তন আধিকারিক হলেও তাঁর বক্তব্য মার্কিন সরকারের আনুষ্ঠানিক অবস্থান নয়।

সব মিলিয়ে এখন নজর ১৬ ডিসেম্বরের দিকে। সত্যিই কি বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা (Sheikh Hasina)? আর ফিরলে তাঁকে ঘিরে কী পরিস্থিতি তৈরি হবে? সেই উত্তর জানতেই অপেক্ষা আন্তর্জাতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন