33 C
Kolkata
Saturday, September 19, 2026
spot_img

আলিপুরে পুলিশ ব্যারাকে চাঞ্চল্য, বাথরুম থেকে উদ্ধার কমান্ডোর ঝুলন্ত দেহ

Aaj India Desk, কলকাতা: শনিবার সকালেই আলিপুরের পুলিশ ট্রেনিং স্কুলে (PTS) নেমে এল শোকের ছায়া। কলকাতা পুলিশের কমান্ডো ব্যারাকের চারতলার শৌচালয় থেকে উদ্ধার হল এক পুলিশ আধিকারিকের ঝুলন্ত দেহ। মৃতের নাম দীপক তামাং (৪৯)। তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল পৌনে ১০টা নাগাদ কমান্ডো ব্যারাকের চারতলার একটি বাথরুম দীর্ঘক্ষণ বন্ধ দেখতে পান কয়েকজন সহকর্মী। ভিতরে থাকা ব্যক্তিকে ডাকাডাকি করেও কোনও উত্তর না মেলায় তাঁদের সন্দেহ হয়। এরপর দরজা খুলে ভিতরে ঢুকতেই দীপককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান সহকর্মীরা।

তড়িঘড়ি তাঁকে নিচে নামিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। এসএসকেএমের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল এবং পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

দীপক তামাংয়ের বাড়ি কালিম্পংয়ের সাত মাইল এলাকায়। দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের কমান্ডো বাহিনীতে ডিআই পদে দায়িত্ব পালন করছিলেন তিনি। সহকর্মীদের কাছে দক্ষ এবং দায়িত্বশীল আধিকারিক হিসেবেই তাঁর পরিচিতি ছিল। ফলে আচমকা তাঁর এমন মৃত্যুতে বাহিনীর অন্দরেও শোকের পরিবেশ তৈরি হয়েছে।

প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে করছেন তদন্তকারীরা। তবে কেন এমন ঘটনা ঘটল, তার নির্দিষ্ট কারণ এখনও সামনে আসেনি। মানসিক অবসাদ-সহ একাধিক সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে। তাঁর পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।

এই ঘটনায় এখনও কোনও লিখিত অভিযোগ বা এফআইআর দায়ের হয়নি। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে অস্বাভাবিক মৃত্যুর মামলা শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন