32.1 C
Kolkata
Wednesday, July 29, 2026
spot_img

অনুব্রত ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি! উদ্ধার দুই ট্র্যাঙ্ক ভর্তি সোনা, পাঁচটি মেশিনে গোনা হল টাকা

Aaj India Desk, বীরভূম: বুধবার সকাল থেকেই বীরভূমে (Birbhum) চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল নেতা (TMC Leader) অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) ঘনিষ্ঠ বলে পরিচিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের এক আত্মীয়ের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা উদ্ধারের খবর সামনে এসেছে। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই অভিযান বুধবার সকাল পর্যন্তও চলেছে বলে জানা গিয়েছে।

রাজ্য পুলিশের একটি দল টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে এই অভিযান চালায়। তল্লাশিতে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নোট গোনার জন্য আনা হয় পাঁচটি টাকা গোনার মেশিন। উদ্ধার হওয়া টাকা ও সোনা নিয়ে যাওয়ার জন্য পুলিশ দু’টি বড় ট্রাঙ্কও নিয়ে আসে।

সূত্রের দাবি, মিনার মণ্ডলের বাড়ি থেকে প্রায় ৩০ থেকে ৩২ কোটি টাকা নগদ এবং ৮ থেকে ১০ কেজি সোনা উদ্ধার হয়েছে। যদিও উদ্ধার হওয়া সম্পদের পরিমাণ নিয়ে পুলিশের তরফে এখনও কোনও চূড়ান্ত সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনার মণ্ডল পেশায় সরকারি বাসের চালক হলেও পাথর ও খনি ব্যবসার সঙ্গেও তাঁর যোগ রয়েছে। বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের একাধিক খাদান সংক্রান্ত কারবারের সঙ্গে তাঁর নাম জড়িয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে। একজন সরকারি কর্মীর বাড়িতে এত বিপুল পরিমাণ নগদ টাকা ও সোনা কীভাবে এল, তা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে। এই টাকার উৎস এবং কোনও বেআইনি লেনদেনের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ মহলের অন্যতম পরিচিত মুখ ছিলেন টুলু মণ্ডল। এর আগে তাঁর বিরুদ্ধে বেআইনি পাথর খাদান চালানো এবং গরু পাচার মামলার মতো অভিযোগেও নাম উঠেছিল। ২০২২ সালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁর বাড়ি ও একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছিল।

বর্তমানে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়ি থেকে এই বিপুল সম্পদ উদ্ধারের ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিরোধীরা এই ঘটনাকে সামনে রেখে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুলু মণ্ডলের সঙ্গে এই আর্থিক লেনদেনের কোনও সরাসরি সম্পর্ক রয়েছে কি না, এবং উদ্ধার হওয়া টাকা কোনও বেআইনি ব্যবসার মাধ্যমে সেখানে পৌঁছেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় সাঁইথিয়ার বিজেপি বিধায়ক বলেন, রাজ্যে পরিবর্তন এসেছে। চোর, ডাকাত ও সিন্ডিকেট রাজের বিরুদ্ধে একের পর এক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ঘটনাও তারই প্রমাণ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন