23 C
Kolkata
Saturday, November 28, 2026
spot_img

ভাতের থালায় টান! হু হু করে বাড়ছে চালের দাম, বাজারে নাভিশ্বাস সাধারণ মানুষের

Aaj lndia Desk, কলকাতা: দৈনন্দিন খাবারের তালিকায় চালের বিকল্প নেই। অথচ সেই চাল কিনতেই এখন আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হচ্ছে সাধারণ মানুষকে। বাজারে একাধিক ধরনের চালের দর বেড়ে যাওয়ায় সংসারের মাসিক খরচও বাড়ছে। মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। ব্যবসায়ীদের দাম কমানোর নির্দেশ দেওয়ার পাশাপাশি বাজারের পরিস্থিতি খতিয়ে দেখতে টাস্ক ফোর্সকেও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ক্রেতাদের অভিযোগ, এখনও বাজারে চালের দাম কমার কোনও লক্ষণ নেই।

পাইকারি বাজারে চালের নতুন দর

শিয়ালদহের পাইকারি বাজারে চালের দামে উল্লেখযোগ্য পরিবর্তনের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, জিরাকাঠি চালের কেজি প্রতি দাম এখন ৫২ থেকে ৬০ টাকার মধ্যে। মিনিকেট চাল কিনতে হচ্ছে প্রায় ৫৮ টাকা কেজি দরে। এই চালের দাম সম্প্রতি ৮ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে বলে দাবি।

মাসুরি ও রত্না চালের দাম কেজি প্রতি ৪০ টাকা। আতপ চালের বর্তমান দর ৩৮ টাকা। ব্যবসায়ীদের বক্তব্য, প্রায় ১৫ দিন আগে আতপ চালের দাম এর তুলনায় ১০ টাকা কম ছিল।

খুচরো বাজারেও স্বস্তি নেই

পাইকারি বাজারের প্রভাব পড়েছে খুচরো বিক্রিতেও। সীতাভোগ চালের দাম এখন ৬৫ টাকা কেজি। বাঁশকাঠি চাল কিনতে খরচ হচ্ছে ৭০ টাকা। মিনিকেট ও জিরাকাঠির দাম যথাক্রমে ৬০ টাকা কেজি।

দামি চালের ক্ষেত্রে খরচ আরও বেশি। গোবিন্দভোগ ও কোহিনুর চালের কেজি প্রতি দর ১২০ টাকা। দেরাদুন চালের দাম ১০০ টাকা কেজি।

পরিবহণ খরচ ও ধানের ক্ষতির প্রভাব

ব্যবসায়ীদের মতে, চালের দাম বাড়ার পিছনে একাধিক কারণ রয়েছে। রাইস মিল থেকে বেশি দামে চাল সংগ্রহ করতে হচ্ছে তাঁদের। পাশাপাশি বেড়েছে পরিবহণের খরচ। আগে সাড়ে ৩ হাজার টাকা ভাড়ায় ৫ টন চাল আনা গেলেও বর্তমানে একই ভাড়ায় সাড়ে ৩ টন চাল পরিবহণ করা যাচ্ছে।

সম্প্রতি আকভানের প্রভাবে ধানের ক্ষতির ঘটনাও চালের বাজারে প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে। ফলে উৎপাদন থেকে পরিবহণ—বিভিন্ন পর্যায়ের খরচ বৃদ্ধির চাপ এসে পড়ছে ক্রেতাদের উপর। চালের দাম এভাবে বাড়তে থাকলে আগামী দিনে সাধারণ পরিবারের খাদ্য বাজেট আরও সংকুচিত হতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন