28 C
Kolkata
Sunday, August 2, 2026
spot_img

রেড বলেই যত ভয়! ১৫ বছরের বৈভবের সামনে কঠিন চ্যালেঞ্জ

Aaj lndia Desk,কলকাতা: আইপিএল ও টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে ইতিমধ্যেই ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। মাত্র ১৫ বছর বয়সেই তিনি ভারতীয় ক্রিকেটের অন্যতম বড় প্রতিভা হিসেবে উঠে এসেছেন। কিন্তু সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য পেলেও লাল বলের ক্রিকেটে এখনও নিজেকে পুরোপুরি প্রমাণ করতে পারেননি এই বাঁহাতি ওপেনার। তাই আসন্ন দলীপ ট্রফি তাঁর কেরিয়ারের অন্যতম বড় পরীক্ষায় পরিণত হতে চলেছে।

এবারের দলীপ ট্রফিতে বৈভবকে সহ-অধিনায়কের দায়িত্ব দিয়েছেন নির্বাচকরা। একদিকে নেতৃত্বের বাড়তি চাপ, অন্যদিকে প্রথম-শ্রেণির ক্রিকেটে নিজের সামর্থ্য দেখানোর চ্যালেঞ্জ দু’দিকই সামলাতে হবে তাঁকে। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, এই টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্স ভবিষ্যতে ভারতীয় টেস্ট দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারে।

বিহারের হয়ে মাত্র ১২ বছর বয়সে রনজি ট্রফিতে অভিষেক করেছিলেন বৈভব। তবে লাল বলের ক্রিকেটে এখনও পর্যন্ত তাঁর পরিসংখ্যান খুব একটা আশাব্যঞ্জক নয়। আটটি রনজি ম্যাচে তিনি করেছেন মাত্র ২০৭ রান। গড় ১৭.২৫। সর্বোচ্চ স্কোর ৯৩। এখনও প্রথম-শ্রেণির ক্রিকেটে শতরানের মুখ দেখেননি তিনি। ফলে দীর্ঘ সময় ক্রিজে টিকে থাকা এবং বড় ইনিংস খেলার ক্ষমতা নিয়েই প্রশ্ন থেকে যাচ্ছে।

অন্যদিকে সাদা বলের ক্রিকেটে তাঁর পারফরম্যান্স একেবারেই বিপরীত ছবি তুলে ধরে। আইপিএল ২০২৬-এ রাজস্থান রয়্যালসের হয়ে ১৬ ম্যাচে ৭৭৬ রান করে অরেঞ্জ ক্যাপ জিতেছেন তিনি। ২৩৭.৩০ স্ট্রাইক রেটে তাঁর বিধ্বংসী ব্যাটিং নজর কেড়েছে ক্রিকেট বিশ্বের। লিস্ট ‘এ’ ক্রিকেটেও ৪৩.৮৮ গড়ে ৫৬৪ রান করেছেন। ইতিমধ্যেই ভারতের টি-টোয়েন্টি দলেও অভিষেক হয়েছে তাঁর।

তবে দলীপ ট্রফিতে দেশের সেরা পেসারদের বিরুদ্ধে সুইং ও সিম করা লাল বল সামলানোই হবে বৈভবের আসল পরীক্ষা। এখানে শুধু আগ্রাসী ব্যাটিং নয়, দরকার ধৈর্য, সংযম, নিখুঁত টেকনিক এবং দীর্ঘ সময় উইকেটে থাকার মানসিকতা। এই পরীক্ষায় সফল হলে শুধু সমালোচনার জবাবই দেবেন না, ভারতীয় টেস্ট দলে নিজের দাবিও আরও শক্তিশালী করে তুলবেন বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন