31 C
Kolkata
Sunday, November 1, 2026
spot_img

‘শুধু সোশ্যাল মিডিয়ায় বিপ্লব হয় না’ – জেন-জি আন্দোলন নিয়ে কী বললেন সুচেতন?

Aaj India Desk, কলকাতা: প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) ছেলে সুচেতন ভট্টাচার্য (Suchetan Bhattacharjee)। বাবার মতো তিনিও ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে পরিচিত। একসময় প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যও তরুণ বাম (CPIM) কর্মী-সমর্থকদের পাশে দাঁড়িয়ে তাঁদের উৎসাহ দিতেন। এবার সেই বুদ্ধদেব-পুত্রের মুখেই শোনা গেল বর্তমান প্রজন্মের আন্দোলন নিয়ে নানা প্রশ্নের কথা।

জেন-জি বা তরুণ প্রজন্মের আন্দোলন নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন সুচেতন। তাঁর কথায়, এই আন্দোলন নিয়ে তাঁর মনে কিছু প্রশ্ন রয়েছে, পাশাপাশি রয়েছে সংশয়ও। সুচেতনের বয়স এখন ৪৬ বছর। নিজের থেকে বয়সে অনেক ছোট এই প্রজন্মের চিন্তাভাবনা ও কাজের ধরন যে সবসময় তিনি বুঝতে পারেন, এমনটা নয়। মজার ছলে তিনি জানান, তাঁর ভাইপো-ভাইঝিরা তাঁকে ‘ভজ’ বলে ডাকে। জেন-জি আন্দোলন কতটা সঠিক, সেই প্রশ্নে তাঁর বক্তব্য, এই আন্দোলন সফল হলে বুঝতে হবে, তরুণদের ভাবনার অনেকটাই তিনি ধরতে পেরেছেন।

তবে তরুণ প্রজন্মের আন্দোলন নিয়ে কথা বলার পাশাপাশি বামেদের উদ্দেশেও একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। তাঁর মতে, শুধু সোশ্যাল মিডিয়ায় প্রচার করে বিপ্লব বা আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়। তার জন্য বাস্তবের মাটিতে মানুষের সঙ্গে যোগাযোগ রাখা জরুরি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন