33 C
Kolkata
Saturday, October 3, 2026
spot_img

আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে রথীন্দ্রনাথ বসু! কেমন আছেন বিধানসভার স্পিকার ?

Aaj India Desk, কলকাতা : দিনভর একের পর এক কর্মসূচি। ব্যস্ততার মধ্যেই কেটে গিয়েছিল আরও একটি দিন। কিন্তু রাত নামতেই আচমকা বদলে গেল পরিস্থিতি। বাড়ি ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসু (Rathindranath Bose)। মুহূর্তের মধ্যে পরিবারের তৎপরতায় তাঁকে দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা ঘিরে উদ্বেগ রাজনৈতিক মহলে।

শুক্রবার একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রথীন্দ্রনাথ বসু (Rathindranath Bose)। গান্ধীজয়ন্তী ও লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। কর্মসূচি শেষ করে রাতে বাড়ি ফেরার পরই আচমকা বুকে ব্যথা অনুভব করেন বিধানসভার স্পিকার। পরিস্থিতি বুঝে দেরি না করে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে দ্রুত চিকিৎসা শুরু হয়। তাঁর শারীরিক পরিস্থিতি বোঝার জন্য একাধিক পরীক্ষা-নিরীক্ষাও করা হয়েছে বলে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসার পর রথীন্দ্রনাথ বসুর (Rathindranath Bose) শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল রয়েছেন। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণেই রাখা হয়েছে তাঁকে। স্পিকারের অসুস্থতার খবর সামনে আসতেই স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তাঁর অনুগামী এবং পরিচিতদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। তবে হাসপাতালের তরফে এখনও তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, রথীন্দ্রনাথ বসু পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। সক্রিয় রাজনীতিতে আসার আগে দীর্ঘদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে সরাসরি রাজনীতিতে যোগ দেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে প্রার্থী হন রথীন্দ্রনাথ। নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে ২৩ হাজারেরও বেশি ভোটে পরাজিত করেন তিনি। এই নির্বাচনের মধ্য দিয়েই প্রথমবার বিধায়ক হিসেবে বিধানসভায় প্রবেশ করেন রথীন্দ্রনাথ বসু।প্রথমবার বিধায়ক হওয়ার পরই গুরুত্বপূর্ণ দায়িত্ব পান রথীন্দ্রনাথ। সর্বসম্মতিক্রমে তাঁকে পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার নির্বাচিত করা হয়। এরপর থেকেই রাজ্য বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

শুক্রবারও নিজের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন রথীন্দ্রনাথ। কিন্তু দিনের শেষে আচমকা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। আগামী দিনে তাঁর শারীরিক অবস্থার বিষয়ে হাসপাতাল বা পরিবারের তরফে কী জানানো হয়, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন