ঝাড়গ্রাম: নেই কোনো পরিচয়পত্র, লাইনে দাঁড়ানোর বালাই নেই । তবুও তাঁকে আটকাতে এল না কোনো নিরাপত্তারক্ষী। আপন খেয়ালে তিনি এলেন দেখলেন জয় করলেন । বলা ভালো তাকে জয় করা হল । তিনি রাম । না, ঈশ্বর রামচন্দ্র নন । বরং এনার রূপেই ঈশ্বর পার্বতীনন্দনের রূপ। ইনি এক হস্তি , নাম রামলাল।
ঘটনার সূত্রপাত ঝাড়গ্রাম জেলার জিতুসোল প্রাইমারি স্কুলে। সকাল থেকেই দিব্যি চলছিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ( west bengal assembly election 2026) ভোট গ্রহণ । হঠাৎই ভোটকেন্দ্রের সামনে চলে আসে ওই হাতিটি। তাকে এলাকাবাসী রামলাল নামেই চেনে। রামলালকে দেখে ভোটারদের মধ্যে উত্তেজনা তৈরি হয় । কেউ কেউ তাকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। কেউ কেউ তাকে দেখে মজা পেয়ে ভিডিও করতে থাকেন। রামলালের অবশ্য তাতে কিছু যায় আসেনি । খানিকক্ষণ হাঁটাহাঁটি করে একটি পণ্যবাহী গাড়িতে উঁকি মারে সে । এরপর এগিয়ে যায় নিজের পথে । তবে ভোটকেন্দ্রের আধিকারিকরা ততক্ষণে খবর দিয়ে দিয়েছেন লোধাশুলি রেঞ্জের বনকর্মীদের । তাঁরা এসে রামলালকে নিরাপদ দূরত্বে পৌঁছে দেন ।
পুরো ঘটনায় ভয় , উত্তেজনা , মজার সংমিশ্রণে কিছুক্ষণের জন্য জিতুসোল প্রাইমারি স্কুলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ( west bengal assembly election 2026) ভোটগ্রহন প্রক্রিয়া ব্যাহত হয়েছিল। তবে রামলাল ফিরে যেতেই আবার পূর্ণোদ্যমে সে কাজ শুরু হয় ।
ঝাড়গ্রামে প্রায়শই হাতির হানা দেওয়ার খবর পাওয়া যায় । জঙ্গলের কাছাকাছি হওয়ায় এমন ঘটনা বিচিত্র কিছু নয় । তবে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ( west bengal assembly election 2026) মধ্যে এমন অভিজ্ঞতা এই প্রথম । ইতিমধ্যেই গোটা জেলায় হাতির হানা রোধ করার জন্য ঐরাবত নামে দল গঠন করা হয়েছে । হাতির গতিবিধি নিয়ন্ত্রণ করতে এরা পুরো জেলায় নজর রাখছে।
পুরো ঘটনার ভিডিয়ো পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের এক্স হ্যান্ডল থেকে ভাগ করে নেওয়া হয় । এই নিয়ে সমাজ মাধ্যমে বেশ হইচই পড়ে গেছে । রামলালকে আই ডি ছাড়া ভোটার বলে মিম তৈরি করা হয়েছে।


