37 C
Kolkata
Thursday, April 23, 2026
spot_img

ভোট দিতে গিয়ে চমকে উঠলেন বৃদ্ধা! আগে থেকেই পড়ে গেছে ভোট?

Aaj India Desk, পশ্চিম বর্ধমান: আজ পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন (Assembly Election)-এর প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ। ভোট (Vote) দিতে গিয়ে কার্যত হতবাক হয়ে পড়লেন এক বৃদ্ধা ভোটার। বুথে পৌঁছে তিনি জানতে পারেন, তাঁর ভোট নাকি ইতিমধ্যেই পড়ে গিয়েছে। অথচ তিনি এখনও ভোটই দেননি। এই ঘটনাকে ঘিরে এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের বেনাচিতি হাইস্কুলে অবস্থিত ১৫ নম্বর ওয়ার্ডের ৮৬ নম্বর বুথে। স্থানীয় বাসিন্দা গীতা অধিকারী ভোট দিতে বুথে যান। কিন্তু ভোটকর্মীদের তরফ থেকে তাঁকে জানানো হয়, তাঁর নামে ভোট ইতিমধ্যেই পড়ে গিয়েছে। ফলে তিনি ভোট দিতে পারেননি এবং হতাশ হয়ে বুথ থেকে ফিরে যেতে বাধ্য হন।

এই খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। অভিযোগের কথা জানতে পেরে তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী কবি দত্ত ভোটকেন্দ্রে পৌঁছে যান। তিনি গীতা অধিকারীর সঙ্গে কথা বলে পুরো ঘটনা শোনেন। পরে নির্বাচন প্রক্রিয়ায় বড়সড় গাফিলতির অভিযোগ তুলে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

ভোটের দিনে এমন অভিযোগ সামনে আসায় সাধারণ ভোটারদের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। বিরোধীদের দাবি, ভোটারদের অধিকার সুরক্ষিত রাখতে কমিশনের আরও কড়া নজরদারি দরকার। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত নির্বাচন কমিশনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

এদিকে রাজ্যের বিভিন্ন জেলায় সকাল থেকেই ভোটগ্রহণ ঘিরে দীর্ঘ লাইন, উৎসাহের ছবি যেমন দেখা গেছে, তেমনই কোথাও ইভিএম বিভ্রাট, কোথাও যান্ত্রিক গোলযোগ, আবার কোথাও ভোটার তালিকা নিয়ে সমস্যার কথাও উঠে এসেছে। তারই মধ্যে দুর্গাপুরের এই ঘটনা নতুন করে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।

 

 

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন