32.9 C
Kolkata
Wednesday, July 8, 2026
spot_img

“কৃতকর্মের শাস্তি…”— কী বললেন এনকাউন্টারে মৃত প্রভাসের মা ?

Aaj India Desk, কলকাতা : বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের মামলায় (Baruipur Rape and Murder Case) পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে। বুধবার সকালে পুলিশ মৃত্যুর খবর জানাতে গেলে প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল স্পষ্ট জানিয়ে দেন, ছেলে নিজের অপরাধের শাস্তি পেয়েছে।

মঙ্গলবার রাত প্রায় ১২টা ৪৫ মিনিটে ঘটনাস্থলের (Baruipur Rape and Murder Case) পুনর্গঠনের জন্য অভিযুক্ত প্রভাস মণ্ডলকে নিয়ে যায় বারুইপুর থানার পুলিশ। এরপর রাত প্রায় ২টা ২০ মিনিট নাগাদ প্রভাস এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশের দাবি অনুযায়ী প্রভাস একটি গুলিও চালায়। এরপর পুলিশের পাল্টা গুলিতে সে আহত হয়। দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার সকালে প্রভাসের মৃত্যুর খবর জানাতে পুলিশ তার বাড়িতে গেলে মা সন্ধ্যা মণ্ডল ছেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, “যেমন কাজ করেছে, তেমনই ফল পেয়েছে। যে বাচ্চা মেয়েটার উপর অত্যাচার করে খুন করেছে, তার শাস্তি হয়েছে। আমার আর কোনও আপত্তি, কষ্ট বা দুঃখ নেই। আমরা ওর মৃতদেহ আনব না। আমি ওকে দেখতেও চাই না।” মায়ের এই বক্তব্য ইতিমধ্যেই ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে।

উল্লেখ্য, বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় (Baruipur Rape and Murder Case) মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং প্রভাস মণ্ডলকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে এনকাউন্টারে প্রভাস মণ্ডলের মৃত্যু হওয়ায় বর্তমানে মামলার বাকি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত এগিয়ে চলেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনাও আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়ার মাধ্যমে তদন্তের আওতায় আনা হবে। ঘটনার জেরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার রাখা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন