Aaj lndia Desk, কলকাতা : জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যের নক্ষত্র পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। ২০ জুলাই, শ্রাবণের প্রথম সোমবার সূর্য প্রবেশ করছে পুষ্যা নক্ষত্রে। এই নক্ষত্রকে সমৃদ্ধি, শুভফল ও সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। ফলে এই পরিবর্তনের প্রভাবে কয়েকটি রাশির জীবনে অর্থ, কর্মজীবন ও সম্মানের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
মেষ (Aries): কর্মক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধির সুযোগ মিলতে পারে। ঊর্ধ্বতনদের সমর্থনে আটকে থাকা কাজ ও অর্থ ফেরার সম্ভাবনা রয়েছে।
মিথুন (Gemini): আয় বাড়তে পারে, সঞ্চয় বৃদ্ধি পাবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
সিংহ (Leo): আত্মবিশ্বাস ও জনপ্রিয়তা বাড়বে। ব্যবসায় বড় চুক্তি হতে পারে, যা ভবিষ্যতে লাভের পথ খুলে দিতে পারে।
তুলা (Libra): নতুন চাকরির সুযোগ, আয়ের নতুন উৎস এবং বিনিয়োগে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে।
ধনু (Sagittarius): দীর্ঘদিনের অসমাপ্ত কাজ শেষ হতে পারে। সরকারি বা আইনি জটিলতা মিটে যাওয়ার পাশাপাশি ভ্রমণ থেকেও লাভের ইঙ্গিত রয়েছে।
শুভ ফলের জন্য কী করবেন?
– প্রতিদিন সকালে সূর্যদেবকে তামার পাত্রে জল অর্পণ করুন।
– রবিবার গরুকে গুড় বা গম খাওয়ান।
– ‘ওঁ ঘৃণি সূর্যায় নমঃ’ মন্ত্র ১০৮ বার জপ করুন।


