24 C
Kolkata
Friday, May 29, 2026
spot_img

আপাতত স্বস্তিতে প্রাথমিক শিক্ষকরা,তবে TET নিয়ে কী জানালো সুপ্রিম কোর্ট?

Aaj India Desk, নয়াদিল্লি: দেশজুড়ে কর্মরত প্রাথমিক শিক্ষকদের (Primary Teachers) জন্য বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, যেসব শিক্ষক এখনও টিচার এলিজিবিলিটি টেস্ট (TET) পাশ করেননি, তাঁদের সকলকেই এই পরীক্ষা পাশ করতে হবে। তবে শিক্ষকদের জন্য কিছুটা স্বস্তিও মিলেছে। আগে এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার শেষ সময়সীমা ছিল ৩১ আগস্ট ২০২৭। এবার সেই সময় আরও এক বছর বাড়িয়ে ৩১ আগস্ট ২০২৮ পর্যন্ত করা হয়েছে। বিচারপতি দীপঙ্কর দত্ত-র নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।

আগে কী বলেছিল সুপ্রিম কোর্ট?

দেশের বহু প্রাথমিক শিক্ষক রয়েছেন, যাঁরা TET বাধ্যতামূলক হওয়ার আগেই চাকরিতে যোগ দিয়েছিলেন। শুধু পশ্চিমবঙ্গেই এমন শিক্ষকের সংখ্যা প্রায় ১ লক্ষ। আর সারা দেশে সেই সংখ্যা প্রায় ৩০ লক্ষ বলে জানা যাচ্ছে। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, TET পাশ না করা সমস্ত কর্মরত প্রাথমিক শিক্ষককে যোগ্যতা যাচাইয়ের পরীক্ষায় বসতে হবে। আদালত তখন জানায়, ৩১ অগস্ট ২০২৭-এর মধ্যে এই পরীক্ষা পাশ করতেই হবে। পাশাপাশি বলা হয়েছিল, কেউ পরীক্ষায় না বসলে তাঁকে স্বেচ্ছায় অবসর গ্রহণ বা Voluntary Retirement নিতে হতে পারে। তবে যাঁদের অবসরের আর পাঁচ বছর বা তার কম সময় বাকি, তাঁদের এই নিয়ম থেকে ছাড় দেওয়া হয়েছিল।

এবার নতুন কী জানাল আদালত?

এই নির্দেশের বিরুদ্ধে একাধিক রিভিউ পিটিশন জমা পড়েছিল। আবেদনকারীদের দাবি ছিল, তাঁরা দীর্ঘদিন ধরে পড়াচ্ছেন, তাই নতুন করে যোগ্যতা পরীক্ষায় বসা থেকে তাঁদের ছাড় দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট জানিয়ে দেয়, সব কর্মরত প্রাথমিক শিক্ষককেই TET পাশ করতে হবে। অর্থাৎ, নতুন করে যোগ্যতা প্রমাণের পরীক্ষায় বসা বাধ্যতামূলক। তবে শিক্ষকদের সুবিধার কথা ভেবে আদালত পরীক্ষার সময়সীমা আরও এক বছর বাড়িয়ে দিয়েছে। এখন ৩১ অগস্ট ২০২৮-এর মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে হবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন