30 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

অধ্যাপক কে ইস্তফার চাপ! নিউটাউনে আবাসনের ভিতরে তাণ্ডব

Aaj India Desk,কলকাতা: নিউটাউনের ডিসি ২০১ সম্প্রীতি হাউসিং সোসাইটিতে প্রবীণ অধ্যাপককে হেনস্থা ও ধাক্কাধাক্কির অভিযোগকে ঘিরে বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাটি ঘটে ২২ মে সকালে। অভিযুক্ত হিসেবে সনজিত সাহা নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এদিন সকালে সম্প্রীতি হাউসিং সোসাইটির চেয়ারম্যান তথা প্রবীণ অধ্যাপক ও লেখক ডক্টর দেবাশীষ জানার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিযুক্ত। চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার দাবি তুলে তিনি অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন বলে অভিযোগ। সেই সময় ডক্টর জানা একটি ফোন কলে ব্যস্ত ছিলেন। তিনি অভিযুক্তকে শান্ত থাকতে বললেও পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে।

পরে আবাসনের সেক্রেটারি ডক্টর শামসুজ্জামান আহমেদের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়। অভিযোগ, উত্তেজিত অবস্থায় সেক্রেটারির চেয়ার লাথি মেরে ফেলে দেন অভিযুক্ত। যদিও তখন সেখানে উপস্থিত ছিলেন না সেক্রেটারি। পরে তিনি ঘটনাস্থলে এলে তাঁর সঙ্গেও বচসা বাধে।

ঘটনার এক পর্যায়ে ডক্টর দেবাশীষ জানা পুলিশে ফোন করার চেষ্টা করলে তাঁর সঙ্গে ধস্তাধস্তি করা হয় বলে অভিযোগ। এমনকি তাঁর মোবাইল ফোন কেড়ে নিয়ে অভিযুক্ত নিজের বাইকের ডিকিতে রেখে পালানোর চেষ্টা করেন বলেও দাবি। অধ্যাপক বাধা দিতে গেলে তাঁকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।

চিৎকার শুনে আবাসনের অন্যান্য বাসিন্দারা নেমে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে বাইকের ডিকি থেকে মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনার প্রতিবাদে আবাসিকরা নিউটাউন টেকনোসিটি থানায় বিক্ষোভ দেখান এবং নিরাপত্তার দাবি তোলেন।

খবর পেয়ে টেকনোসিটি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। পুলিশ দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন