31 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

কারা পাবেন রেশন? জেনে নিন নতুন নিয়ম কি বলছে

Aaj India Desk,নয়াদিল্লি: রেশন ব্যবস্থায় (Ration Card) বড় পদক্ষেপ নিল সরকার। ভুয়ো ও অবৈধ গ্রাহকদের চিহ্নিত করে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে সাত লক্ষেরও বেশি রেশন কার্ড (Ration Card)। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার জন্য রেশন পাওয়ার ক্ষেত্রে আয়ের ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে। নতুন নিয়মে কারা রেশন পাবেন, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

দিল্লিতে ভুয়ো ও অবৈধ রেশন কার্ডের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করল সরকার। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা(Rekha Gupta) বৃহস্পতিবার জানান, রেশন পাওয়ার ক্ষেত্রে বার্ষিক আয়ের ঊর্ধ্বসীমা বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই ৭.৭২ লক্ষ অবৈধ রেশন কার্ড বাতিল করা হয়েছে বলেও দাবি করেন তিনি।সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, প্রকৃত উপভোক্তাদের সুবিধা পৌঁছে দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে যাঁরা বৈধ গ্রাহক, তাঁরা নতুন করে রেশন কার্ডের জন্য আবেদন করতে পারবেন বলেও আশ্বাস দিয়েছে সরকার।

দিল্লিতে গত ১৩ বছরে নতুন রেশন কার্ড দেওয়া হয়নি বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta)। সরকারের তরফে করা অডিটে উঠে এসেছে একাধিক অসঙ্গতি। মুখ্যমন্ত্রীর দাবি, আয়ের নির্ধারিত সীমা বা অন্যান্য শর্ত পূরণ না করায় ১ লক্ষ ৪৪ হাজার উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।এছাড়াও, প্রায় ৩৫ হাজার ৮০০ জনের নাম কাটা হয়েছে যাঁরা কখনও রেশনই নেননি। মৃত গ্রাহকদের মধ্যে ২৯ হাজার ৫৮০ জনের নামও তালিকায় ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি, ২৩ হাজার ৩৯৪টি ডুপ্লিকেট রেশন কার্ডও চিহ্নিত করা হয়েছে বলে দাবি সরকারের।

এতদিন দিল্লিতে বছরে ১.২ লক্ষ টাকা পর্যন্ত আয় থাকা পরিবারগুলিই রেশন পাওয়ার যোগ্য ছিলেন। এবার সেই সীমা বাড়িয়ে আড়াই লক্ষ টাকা করার সিদ্ধান্ত নিল সরকার। ফলে নতুন নিয়ম কার্যকর হলে আরও বেশি নিম্ন ও মধ্যবিত্ত পরিবার রেশনের আওতায় আসতে পারেন ।মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা (Rekha Gupta) জানিয়েছেন, যাঁদের সত্যিই রেশনের প্রয়োজন, তাঁদের কাছে সরকারি সুবিধা পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, যাতে সবাই খাদ্যসুরক্ষা প্রকল্পের সুবিধা পান। আগামী ক্যাবিনেট বৈঠকে এই প্রস্তাবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন