30 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

স্কুলে ‘বন্দে মাতরম’ চালুর প্রস্তুতি? সব জেলার ডিআইদের জরুরি নির্দেশ!

Aaj India Desk, কলকাতা : গরমের ছুটি শেষে রাজ্যে স্কুল খোলার প্রস্তুতির মধ্যেই সমস্ত জেলার স্কুল পরিদর্শকদের (DI) নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক ডাকল বিকাশ ভবন। আগামী ২৮ ও ২৯ মে রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার ডিআইদের নিয়ে এই পর্যালোচনামূলক বৈঠক হবে। শুক্রবার স্কুলশিক্ষা ডিরেক্টরেটের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, বৈঠকটি সম্পূর্ণ ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হবে।

কোন দিনে কোন জেলার বৈঠক ?

স্কুলশিক্ষা কমিশনারের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, গুগল মিটের লিঙ্ক বা কিউআর কোডের মাধ্যমে জেলার স্কুল পরিদর্শকদের (DI) বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। প্রশাসনিক কাজের সুবিধার জন্য রাজ্যকে দু’দিনে ভাগ করে আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

২৮ মে প্রথম দফায় উত্তরবঙ্গ ও সংলগ্ন জেলার ডিআইদের (DI) নিয়ে বৈঠক হবে। তালিকায় রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং, শিলিগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং মুর্শিদাবাদ।

২৯ মে দ্বিতীয় দফায় দক্ষিণবঙ্গ ও কলকাতা সংলগ্ন জেলার বৈঠক অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে নদিয়া, বাঁকুড়া, ব্যারাকপুর, বীরভূম, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং কলকাতা।

কী নিয়ে আলোচনা হবে ?

দুই দিনের বৈঠকে মোট ৯টি গুরুত্বপূর্ণ এজেন্ডা রাখা হয়েছে। এর মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে বিদ্যালয়গুলিতে ‘বন্দে মাতরম’ গান গাওয়ার সূচনা। পাশাপাশি গরমের ছুটির পর স্কুল পুনরায় খোলা, সরকারি স্তরে কৃচ্ছ্রসাধন নীতি, আইসিটি ও আধার সংক্রান্ত সমস্যা, সরকারি পাঠ্যপুস্তক বিতরণ এবং শিক্ষক-শিক্ষিকাদের রদবদল নিয়েও আলোচনা হবে। বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে পেনশন সংক্রান্ত বকেয়া মামলার নিষ্পত্তি, মানবিক কারণে চাকরির আবেদন এবং ১০০ পয়েন্ট রোস্টার সংক্রান্ত বিষয়ও। নতুন শিক্ষাবর্ষের আগে প্রশাসনিক সমন্বয় ও সমস্যা সমাধানকে অগ্রাধিকার দিতেই এই বৈঠক ডাকা হয়েছে।

স্কুলশিক্ষা কমিশনারের এই নির্দেশিকা ইতিমধ্যেই সমস্ত জেলার জেলাশাসক এবং স্কুলশিক্ষা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের দপ্তরে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন