25 C
Kolkata
Saturday, November 21, 2026
spot_img

“চোর যদি আপনার বিরুদ্ধে এফআইআর করে…”- কাকে নিশানা করে এমন বার্তা সুকান্তর?

Aaj India Desk, পশ্চিম মেদিনীপুর: খড়্গপুর আইআইটির (Kharagpur IIT) ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে শনিবার পশ্চিমবঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar)। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদিকে প্রধানমন্ত্রীর কাজের উদ্যম ও নেতৃত্বের প্রশংসা করেন তিনি, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) দায়ের করা এফআইআর নিয়ে তৃণমূল সাংসদকে কটাক্ষ করেন।

প্রসঙ্গত, গতকাল পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় এফআইআর দায়ের করা হয়। পরে থানায় গিয়ে বিজেপি নেতাদের বিরুদ্ধেও অভিযোগ জানান অভিষেক। এই বিষয়েই সুকান্তর বক্তব্য, অভিষেকের মতো একজন নেতা এফআইআর করছেন, এটা তাঁদের কাছে গর্বের বিষয়। তাঁর কথায়, কোনও ব্যক্তি যদি তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেন, তাহলে সেটাকে তাঁরা সম্মানের বিষয় হিসেবেই দেখেন। শুধু এফআইআর করে রাজনৈতিক লড়াই জেতা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

এরপর বজবজে যাওয়ার পুরনো অভিজ্ঞতার কথাও তুলে ধরেন সুকান্ত। তাঁর দাবি, সেখানে যাওয়ার সময় প্রায় এক হাজার মানুষ তাঁকে ঘিরে ধরেছিলেন। কিন্তু তাতেও তিনি পিছিয়ে আসেননি। অভিষেককে উদ্দেশ্য করে তাঁর বার্তা, রাজনৈতিক লড়াই করতে হলে রাস্তায় নেমেই লড়াই করতে হবে।

অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শারীরিক উদ্যম ও কর্মক্ষমতার প্রশংসায় পঞ্চমুখ হন সুকান্ত মজুমদার। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর নেতৃত্বকে চ্যালেঞ্জ করার চেষ্টা যারা করছেন, তাঁরা ভুল ধারণার মধ্যে রয়েছেন। মোদির শারীরিক ভাষা ও কাজের এনার্জি দেখে তাঁর মনে হয়েছে, প্রধানমন্ত্রী যেন আরও তরুণ হয়ে উঠেছেন। পুরনো উদ্যমেই তাঁকে ফিরে আসতে দেখা যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

পাশাপাশি খড়্গপুর আইআইটির উন্নতি নিয়েও কথা বলেন সুকান্ত। তাঁর বক্তব্য, কিউএস বিশ্ব র‌্যাঙ্কিংয়ে এই শিক্ষা প্রতিষ্ঠান ২১৫ নম্বর থেকে এগিয়ে ২০৫ নম্বরে পৌঁছেছে। এবার আইআইটিকে বিশ্বের প্রথম ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে। এছাড়া গত ১২ বছরে দেশে দারিদ্র্যের হার কমে ১৫ শতাংশে নেমে এসেছে বলেও দাবি করেন তিনি। বাংলায় নতুন সরকার গঠনের পর রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়া বা ১০০ শতাংশ স্যাচুরেশন নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য বলে জানান সুকান্ত।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন