30 C
Kolkata
Sunday, May 24, 2026
spot_img

সমস্ত বিতর্কের মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট বিকাশ ভট্টাচার্যের, কী লিখলেন তিনি?

Aaj India Desk, কলকাতা: প্রাক্তন তৃণমূল বিধায়ক (TMC MLA) অদিতি মুন্সি (Aditi Munshi) এবং তাঁর স্বামী দেবরাজ চক্রবর্তীর (Debraj Chakraborty) হয়ে কলকাতা হাইকোর্টে সওয়াল করায় বিতর্কের মুখে পড়েছেন বর্ষীয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikash Ranjan Bhattacharya)। বিষয়টি নিয়ে বাম শিবিরের একাংশের মধ্যে অসন্তোষও দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ, যাঁদের বিরুদ্ধে একসময় অত্যাচারের অভিযোগ উঠেছিল, তাঁদের পক্ষেই কেন আদালতে দাঁড়ালেন বিকাশ ভট্টাচার্য? এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এর মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন বিকাশ ভট্টাচার্য। অনেকের মতে, তিনি হয়তো বোঝাতে চেয়েছেন আদালতে ব্যক্তিগত মত বা সামাজিক আবেগ নয়, আইনের যুক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

নিজের পোস্টে তিনি এক আমেরিকান আইনজীবীর উদাহরণ টানেন। সেখানে তিনি লেখেন, চার্লস ডারউইনের বিবর্তন তত্ত্ব পড়ানোর কারণে এক শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। পরে সেই শিক্ষকের হয়ে আদালতে লড়েছিলেন আইনজীবী ক্ল্যারেন্স ডেরো। বিকাশের বক্তব্য, সমাজের চাপে না নতি স্বীকার করে ন্যায়বিচারের স্বার্থে একজন আইনজীবীকে নিজের দায়িত্ব পালন করতেই হয়। তিনি আরও ইঙ্গিত দেন, কোনও অভিযুক্ত ব্যক্তির হয়ে মামলা লড়লেই সেই আইনজীবী অভিযুক্তের কাজকে সমর্থন করছেন- এমনটা ভাবা ঠিক নয়। অতীতেও বহু আইনজীবী শুধুমাত্র ন্যায়বিচারের স্বার্থে বিতর্কিত মামলায় সওয়াল করেছেন বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, রাজারহাট-গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি। তাঁর অভিযোগ ছিল, নির্বাচনী হলফনামায় সম্পত্তির সঠিক তথ্য দেওয়া হয়নি এবং কিছু জমি বিক্রির তথ্য গোপন রাখা হয়েছে। সেই মামলাতেই অদিতির হয়ে আদালতে সওয়াল করেন বিকাশ ভট্টাচার্য। এরপর থেকেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন