31.5 C
Kolkata
Saturday, September 26, 2026
spot_img

বিজেপির হয়েই তৈরি করেছিলেন কনটেন্ট! বিতর্কের মাঝে অলিপাব-কাণ্ড নিয়ে মুখ খুললেন সায়ক!

Aaj India Desk, কলকাতা: সম্প্রতি নির্বাচন কমিশনের তরফে বিজেপির নির্বাচনী ব্যয়ের হিসাব প্রকাশ হতেই শুরু হয় বিতর্ক। সেই তালিকায় উঠে আসে শমীক অধিকারী, পিনাক, সায়ক চক্রবর্তীর (Sayak Chakraborty) মতো কন্টেন্ট ক্রিয়েটারদের নাম। এবার বিতর্কের মধ্যেই অলি পাব-কাণ্ড নিয়ে অবশেষে নিজের অবস্থান স্পষ্ট করলেন সায়ক চক্রবর্তী। শনিবার সমাজমাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করে নিজের বক্তব্য জানিয়েছেন তিনি।

‘অলি পাবের ঘটনা রাজনীতি নয়’

সায়কের (Sayak Chakraborty) দাবি, অলি পাব নিয়ে তাঁর দেওয়া প্রতিক্রিয়া ছিল তাৎক্ষণিক। বিষয়টি অন্য দিকে নিয়ে যাওয়া হচ্ছে বুঝে তিনি নিজেই সেই পোস্টগুলি মুছে দিয়েছিলেন। তাঁর বক্তব্য, অলি পাবও পরে ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছিল। তাই ওই ঘটনার সঙ্গে তাঁর পরবর্তী রাজনৈতিক কাজকে এক করে দেখার কোনও কারণ নেই। সায়ক লিখেছেন, “এটার সাথে অন্য কিছুরই কোনও সম্পর্ক নেই। ওটা ঘটনা, রাজনীতি না।”

বিজেপির হয়ে কী কাজ করেছিলেন?

নিজের পোস্টে সায়ক (Sayak Chakraborty) জানিয়েছেন, অলি পাব-কাণ্ডের পর কয়েকটি রাজনৈতিক দল তাঁকে কনটেন্ট তৈরির প্রস্তাব দিয়েছিল। এর আগে থেকেও এমন প্রস্তাব পাওয়ার কথা জানিয়েছেন তিনি। তবে অলি পাব-কাণ্ডের সময় বিজেপি ও সমমনোভাবাপন্ন মানুষের সমর্থন পাওয়ার পর তিনি বিজেপির হয়ে কিছু কনটেন্ট তৈরি করেন বলে জানিয়েছেন। তাঁর দাবি, সেই কাজের মধ্যে ছিল SIR নিয়ে কিছু প্রযুক্তিগত ব্যাখ্যা, যুদ্ধের সময় প্রধানমন্ত্রীর নীরব থাকার কারণ নিয়ে কনটেন্ট এবং বিজেপির প্রচারমূলক কাজ।

সায়ক জানিয়েছেন, বিজেপির হয়ে তাঁর এই কাজ হয়েছিল মার্চ থেকে মে মাসের মধ্যে। তাঁর দাবি, কমিশনের ওয়েবসাইটেও সেই কাজের তথ্য পাওয়া যাবে। একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, অলি পাবের ঘটনা ঘটেছিল জানুয়ারিতে। তাঁর বক্তব্য অনুযায়ী, বিজেপির প্রচারের কাজ মে মাসে শেষ হয় এবং নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সেই প্রচারের সমাপ্তি হয়েছিল।

রাজনৈতিক দলের হয়ে কনটেন্ট তৈরি করা নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন সায়ক। তাঁর বক্তব্য, কোনও কনটেন্ট তাঁর নিজের কাছে গ্রহণযোগ্য মনে হলে অন্য কেউ সেই কাজের সমালোচনা করলেও তিনি তা করতে পারেন। তাঁর মতে, এ ধরনের কাজ তাঁর পেশাগত জীবনেরই একটি অংশ। অলি পাবের ঘটনা এবং তাঁর রাজনৈতিক কাজের মধ্যে আর্থিক কোনও যোগ থাকার অভিযোগও সরাসরি অস্বীকার করেছেন সায়ক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন