27 C
Kolkata
Monday, August 17, 2026
spot_img

অন্নপূর্ণা যোজনায় বন্ধ নতুন আবেদন? গুজবের মাঝে কী জানালেন মন্ত্রী ?

Aaj India Desk, কলকাতা : ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) সমস্ত আবেদন যাচাই ও প্রক্রিয়াকরণ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নতুন করে কোনও আবেদন নেওয়া হবে না। বেশ কিছুদিন ধরে চলে আসা এই তথ্য গুজব নয়। বরং সোমবার ১৭ আগস্ট এই কথা স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার।

মন্ত্রী সুমনা সরকারের বক্তব্য অনুযায়ী, ১০ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির কাজ ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে এবং সেগুলির যাচাইও শেষ হয়েছে। এবার ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া ফর্মগুলি যাচাই করা হচ্ছে। তাঁর কথায়, “১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া ফর্মের ভেরিফিকেশন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদন সম্পূর্ণ যাচাই ও প্রক্রিয়াকরণ না হওয়া পর্যন্ত নতুন কোনও আবেদন নেওয়া হবে না।”

অন্নপূর্ণা যোজনায় (Annapurna Yojana) এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ৮০ লক্ষ আবেদন জমা পড়েছে বলেও জানান মন্ত্রী। তাঁর দাবি, এর মধ্যে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে আগস্ট মাস থেকেই এই প্রকল্পের সুবিধার আওতায় আনা হচ্ছে। তিনি জানান, ১৭ থেকে ২০ আগস্ট পর্যন্ত টাকা পাঠানোর প্রক্রিয়া চলবে। ফলে এখনও টাকা না পাওয়া যোগ্য আবেদনকারীদের উদ্বিগ্ন না হওয়ার বার্তাও দিয়েছেন তিনি। মন্ত্রী বলেন, “যাঁরা যোগ্য, তাঁদের প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছবে। ১৮ আগস্টও প্রায় ১০ লক্ষ মহিলাকে টাকা দেওয়া হবে। প্রতিদিন এই প্রক্রিয়া চলবে এবং ২০ আগস্ট পর্যন্ত টাকা পাঠানো হবে।”

অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে মহিলাদের মধ্যে টাকা পাওয়া যাবে না বলে বিভিন্ন ধরনের বিভ্রান্তিকর প্রচার ও গুজব ছড়াচ্ছে বলেও দাবি করেন সুমনা সরকার। তাঁর বক্তব্য, যোগ্য আবেদনকারীদের টাকা নিয়ে চিন্তার কারণ নেই। তাই রাজ্যের মহিলাদের এই প্রকল্পের বিষয়ে আশ্বস্ত করেছেন তিনি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন